Topic
stringlengths
1
236
Content
stringlengths
63
7.52k
শিক্ষাঙ্গনে অসন্তোষ ও অস্থিরতা ক্রমাগত বেড়ে চলেছে। এ সম্পর্কে দুই বন্ধুর কাল্পনিক সংলাপ রচনা করো
সাইদ : পরীক্ষাতো আর বেশিদিন বাকী নেই। প্রস্তুতি কেমন বন্ধু? মোস্তাক : আর বলিস না। প্রস্তুতি নেব কিভাবে। ঠিকমতো ক্লাস হলো না। সিলেবাস শেষ হলো না। এখন কী পরীক্ষা দেবো বুঝতে পারছি না। সাইদ : আমারো একই অবস্থা। এ বছর কলেজে তেমন ক্লাসই হলো না। ক্যাম্পাস খুললেই মারপিট আর দাঙ্গা হাঙ্গামা। এরপর কলেজ বন্ধ। এভাবে কী লেখাপড়া হয়। ...
ক্রমবর্ধমান জনসংখ্যা সম্পর্কে ছাত্র ও শিক্ষকের সংলাপ
ছাত্র : জনসংখ্যা সমস্যা কী স্যার? শিক্ষক : তুমি খুব গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা করেছ। জনসংখ্যা বদ্ধির ফলে আমাদের অনেক সমস্যা সৃষ্টি হয়। এর প্রভাব প্রতিটি মানুষের উপর পড়ে। ছাত্র : সেটা কীভাবে স্যার? শিক্ষক : এই মনে করো, আমাদের দেশের আয়তন যা আছে তা কিন্তু বাড়ছে না। কিন্তু জনসংখ্যা কিন্তু বেড়েই যাচ্ছে। তাহলে এই ক্রমবর্ধম...
গ্রাম ও শহর জীবনের সুবিধা ও অসুবিধা নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ।
মিঠু : শাহিন আচ্ছা শাহিন, তোমার কোথায় থাকতে বেশি ভালো লাগে, গ্রামে নাকি শহরে? শাহিন : শহর আমার বেশি পছন্দ। এখানে সব আছে। মিঠু : আমার কিন্তু গ্রাম বেশ পছন্দ। সেখানে যেসব সুযোগ সুবিধা রয়েছে তা শহরে নেই। শাহিন : যেমন? মিঠু : গ্রামে আছে সবুজ গাছপালা, পর্যাপ্ত বিশুদ্ধ আলো বাতাস, টাটকা ফলমূল-শাকসবজি, মাছ মাংস ইত্যাদি। তাছাড়...
খাদ্যে ভেজাল এবং তার বিষক্রিয়া সম্পর্কে দুই বন্ধুর সংলাপ
উৎপল : কিছু খেলেই মনে হয় বিষ খাচ্ছি। নাজিম : এতো ভয় কেন বন্ধু? উৎপল : ভয় হবে না, সব কিছুতে ভেজাল আর ভেজাল। নাজিম : ও এই কথা। সেটা আর বলে কোনো লাভ নেই। তবে এটুকু বলতে পারি আমরা যা খাচ্ছি তার অধিকাংশই বিষাক্ত উপাদানে মিশ্রিত। উৎপল : বাজারে এতো সুন্দর সুন্দর ফল সাজিয়ে রাখে। কিন্তু যখনি মনে পড়ে এসবে বিষাক্ত কেমিক্যাল মেশান...
জনজীবনে বিজ্ঞানের প্রভাব নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ।
পিয়াস : পৃথিবী খুব দ্রæত এগিয়ে যাচ্ছে। পৃথিবীটা যেন হাতের মুঠোয় চলে এসেছে। বুঝলে রবিন? রবিন : বুঝলাম না। কীভাবে সম্ভব? পৃথিবী হাতের মুঠোয় চলে আসা বলতে কী বুঝাতে চাও? পিয়াস : কেন, তুমি কী দেখতে পাচ্ছ না, শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসাসহ প্রতিটি ক্ষেত্রে যে উত্তরোত্তর উন্নতি হচ্ছে এবং সহজ হচ্ছে তা কীসের কারণে? রবিন : এটাতো ...
প্রাথমিক স্তরে মাতৃভাষা বা শিক্ষা সম্পর্কে দুই বান্ধবীর সংলাপ।
নাদিয়া : তুমি জানো মুনিরা আমরা মাতৃভাষা প্রথম কোথায় শিখেছিলাম? মুনিয়া : কেন, এটাতো সবারই জানা। প্রাথমিক স্তরের শিক্ষাই মাতৃভাষা শিক্ষায় সবচেয়ে কার্যকরী ছিল। নাদিয়া : তুমি ঠিকই ধরেছ। মায়ের কাছে থেকে মুখে মুখে জন্মের প্রথমই আমরা ভাষা শিখেছি। সে শিক্ষাই ধীরে ধীরে বিকাশ লাভ করেছে। মুনিরা : তবে একটা বিষয় স্বীকার করতেই হবে।...
সড়ক দুর্ঘটনা নিয়ে দুই শিক্ষার্থীর মধ্যে সংলাপ।
বিজয় : প্রতিদিন কতজন লোক সড়ক দুর্ঘটনায় মারা যায় তুমি জানো মুহিন? মুহিন : আমার মনে হয় এর সঠিক হিসেব নেই, কারণ সব খবর তো পত্রিকা আর টিভিতে আসে না। বিজয় : আমাদেরে দেশের কত মূল্যবান জীবন এভাবে শেষ হয়ে যায়। সতিই ভাবতে অবাক লাগে। এ নিয়ে কারো যেন কোনো মাথা ব্যথা নেই। মুহিন : বিজয়, তুমি ঠিকই বলেছ। এর একটা প্রতিকার হওয়া দরকার। ...
মোবাইল ফোনের অপব্যবহার নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ।
আনোয়ার : মাজিদ, তুমি নাকি মোবাইল কিনেছো? মাজিদ : তোমাকে কে বলেছে? আনোয়ার : ক্লাসের সবাইতো জানে। অথচ তুমি আমাকে বলোনি। মাজিদ : বন্ধু, মন খারাপ করো না। আসলে এ যুগে মোবাইল না হলে চলা যায় না। কতো প্রয়োজন যে এ যন্ত্রটা পূরণ করে। তাই সুযোগ এল ঝটপট কিনে ফেললাম। আনোয়ার : দেখো মাজিদ, মোবাইল নিয়েছ ভালো কথা। কিন্তু মনে রেখো এটা ...
জ্ঞানচর্চায় বিজ্ঞানের ভূমিকা দুই বন্ধুর মধ্যে সংলাপ।
হাদী : দোস্ত, শুনলাম তুই নাকি নেট কানেকশন নিয়েছিস? সাদী : হ্যাঁ, নিলাম তো। হাদী : ভালো হলো, স্যারের অ্যাসাইনমেন্ট করতে সুবিধা হবে। সাদী : হ্যা, স্যার যে কোথা থেকে সব লেটেস্ট বিষয় ধরে নিয়ে আসেন, বই খুঁজে কিছুই পাই না। হাদী : তোর এখন সারা দুনিয়া খোলা। সাদী : মানে কী? হাদী : মানে খুব সোজা। যে বিষয়টি তোর জানা দরকার সে বিষ...
সংবাদপত্র পাঠের উপকারিতা সম্পর্কে দুই সহপাঠীর মধ্যে সংলাপ।
পিনু : সকালে বাসা থেকে বেরোতে দেরি করিস কেন? নীলু : আসলে বন্ধু সকালে একটু পত্রিকাটা না পড়ে বেরোলে কেমন যেন খালি খালি লাগে। পিনু : তুই বুদ্ধিজীবী হবি নাকি? নীলু : এ কথা বলিস কেন? এখন দৈনিক পত্রিকায় এমন কিছু বিষয় থাকে যা আমাদের মতো শিক্ষার্থীদের জন্য খুবই উপকারী। পিনু : পত্রিকায় তো বড়দের দরকারি খবর থাকে। নীলু : না না, ত...
বৈশ্বিক উষ্ণতার ভয়াবহতা নিয়ে পরিবেশবিদ ও ছাত্রের মধ্যে সংলাপ
পরিবেশবিদ : তুমি বৈশ্বিক উষ্ণতা সম্পর্কে কী জানো? ছাত্র : দিনে দিনে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। পরিবেশবিদ : এর কারণ বলতে পারো? ছাত্র : পরিবেশের প্রতি আমাদের অবহেলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষা সম্পর্কে আমাদের অজ্ঞতা। পরিবেশবিদ : আর এর ফলে আমাদের কী ক্ষতি হচ্ছে? ছাত্র : এটা বলতে পারব না স্যার। পরিবেশবিদ : বৈশ্বিক উষ্ণ...
নারী শিক্ষার গুরুত্ব বিষয়ে বাবা ও মেয়ের মধ্যে সংলাপ।
সীমা : বাবা শুনেছ, মা বলল আমাকে নাকি আর কলেজে যেতে হবে না। বাবা : কেন রে মা? সীমা : প্রথমত, আমাদের অভাবের সংসার। পড়ার খরচ জোগাতে কষ্ট হবে। দ্বিতীয়ত, একটা মেয়ের যতটুকু পড়াশোনা জানা দরকার, আমার নাকি তা হয়ে গেছে। বাবা : তোর মা বললেই তো আর হবে না। অর্থের অভাবে তোর পড়ালেখা আমি বন্ধ করব না। সীমা : কষ্ট হবে না? বাবা : না রে ...
মেট্রোরেল ভ্রমণের আনন্দকে কেন্দ্র করে দুই বন্ধুর সংলাপ তৈরি কর
সবুজ : কী যে ভালো লাগছে নীল। মেট্রোরেলে চড়ে মুহূর্তেই আগারগাঁও চলে আসতে পারলাম তোমার সাথে দেখা করতে। নীল : ঠিক বলেছ বন্ধু। মেট্রোরেল না থাকলে বাসে করে আসতে তোমার কয়েক ঘণ্টা লেগে যেত। ঢাকাবাসীর জন্য মেট্রোরেল যেন আশীর্বাদ। সবুজ : আধুনিক যোগাযোগ ব্যবস্থায় বিশ্বের বিভিন্ন দেশ মেট্রোরেল ব্যবহার করে আসছে। আমরাও পিছিয়ে রইল...
সাম্প্রদায়িক সম্প্রীতি ও আবহমান বাংলাদেশ' বিষয়ে পিতা ও কন্যার সংলাপ রচনা কর।
বাবা : কোথায় যাচ্ছিলে মা? তানিয়া : চন্দনাদের বাড়িতে বাবা। বাবা : হঠাৎ ওদের বাড়িতে কেন? তানিয়া : না, মানে, ওদের বাড়িতে আজ পূজা তো.., আমাকে দাওয়াত করেছে? বাবা : কী বললি? তুই পূজার দাওয়াতে যাচ্ছিস? মুসলমানের মেয়ে হয়ে হিন্দুদের পূজাতে যাচ্ছিস তুই? তানিয়া : তাতে তো কোনো সমস্যা থাকার কথা নয় বাবা। এক ধর্মের ম...
সংস্কৃতি ও অপসংস্কৃতি নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর।
সীমা : জানিস, মা-বাবার সঙ্গে এখন আর টিভি দেখা যায় না। শান্ত : কেন, কী হয়েছে? সীমা : আর বলিস না, যা সব দেখায় টিভিতে একবারে সেন্সর নেই। শান্ত : বুঝেছি, তুই বাইরের চ্যানেলগুলোর কথা বলছিস; তো সেগুলো না দেখলেই তো পারিস। সীমা : ধ্যাত, কী যে বলিস না, কত সুন্দর সুন্দর অনুষ্ঠান হয় চ্যানেলগুলোতে। শান্ত : তোর কথা একেবারে...
ইন্টারনেটের সুফল ও কুফল নিয়ে দুই বন্ধুর মধ্যে কথোপকথন রচনা করো
অয়ন : তোর বাসায় ব্রডব্যান্ডের স্পিড কেমন? অমি : ৫১২এম.বি.পি.এস. রেগুলার; মাঝে মাঝে বাড়ে। আমি খুব একটা ব্রডব্যান্ড ব্যবহার করি না। আমার ওয়াইম্যাক্স আছে। অয়ন : তাহলে ভালো স্পিড পাস? অমি : হ্যা দোস্ত; মাঝে মাঝে সারারাতই ফেসবুক ইউটিউব চলতে থাকে। অয়ন : যদিও তোর ব্যক্তিগত ব্যাপার; তারপরও আমার কাছে বিষয়টা ভালো লাগল...
শব্দ দূষণের কুফল সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর।
রিপন ও মিশু স্কুল থেকে ফিরে রাস্তায় হাটছে। রিপন: আরে মিশু, আজকাল রাস্তায় এতো শব্দ কেন? মিশু: তুই কি বোকা? এখন তো সবজায়গায়ই গাড়ি, বাস, ট্রাক, মোটরসাইকেল। এসবের শব্দে তো কান ঝনঝন করে। রিপন: শুধু গাড়ি-বাসই না, আরও অনেক কিছু। ফ্যাক্টরি, মাইক, স্পিকার, সব মিলিয়ে এক অসহ্য পরিবেশ তৈরি হয়ে গেছে। মিশু: হ্যাঁ, তুই ঠি...
শান্তিনিকেতনে বেড়াতে যাওয়া নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ
পল্টু: কীরে এবার তোদের স্কুলে থেকে কোথায় বেড়াতে নিয়ে যাচ্ছে? রাজু: শান্তিনিকেতন। জানো মনে মনে ভাবলে এত আনন্দ হচ্ছে যে তোমাকে আর কী বলব। কত দিনের ইচ্ছা শান্তিনিকেতন দেখার। পল্টু: বুঝতে পারছি সব বুঝতে পারছি, আমিও সেবার প্রথম শান্তিনিকেতন যাই আমারও তোর মতোই আনন্দ হয়েছিল। রাজু: এখন হয় না। পল্টু: হয়তো, কিন্তু প্রথম শান্...
স্কুলস্তরে পাশ-ফেল প্রথা বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো।
সৈকত: আচ্ছা, সবাই একসঙ্গে একটি নতুন ক্লাসে উঠে যাওয়ার মজাটাই বেশ তাই না? অসীম : ঠিক বলেছিস। কিন্তু যারা সারাবছর লেখাপড়া না-করে এই ব্যবস্থার সুবিধা নিচ্ছে তাদের ভবিষ্যৎটা ভাবো একবার। সৈকত : সত্যি, অদ্ভুত একটা নিয়ম। শুধুমাত্র পড়াশোনার ভয় থেকে ছাত্রছাত্রীদের দূরে রাখার জন্য এবং স্কুলছুটের সংখ্যা কমানোর জন্য এই ব্যবস্থা।...
মোবাইল ফোনের অত্যধিক ব্যবহার নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো।
সাবির: গতকাল কি হয়েছে শুনেছিস? ফারহান : না। কি হয়েছে বলতো? সাবির: আরে, আমাদের স্কুলের ইলেভেনের জুনেইদ কাল মোবাইল কানে কথা বলতে বলতে রাস্তা পার হচ্ছিল। এমন সময় একটি অটো তাকে ধাক্কা মারে। বেঁচে গেছে কোনোক্রমে। তবে পায়ে গুরুতর চোট লেগেছে। বোধ হয় অপারেশন করতে হবে। ফারহান: সে কি রে! সব জেনে শুনে আমরাই যদি এমন অসতর্কের মত...
বিশেষ প্রয়োজনে ছুটি ও কর্মস্থলে ত্যাগের আবেদন জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি পত্র লিখ ৷ অথবা, পরিবারের কেউ অসুস্থ হওয়ার জন্য বাড়ি যাওয়ার প্রয়োজনে কর্মস্থল ত্যাগের অনুমতি চেয়ে যথাযথ কর্তৃপক্ষের বরাবরে একটি আবেদনপত্র লিখ 
০৬ জুলাই, ২০২৪ বরাবর সহপরিচালক (প্রশাসন) পরমাণু শক্তি কমিশন, গণকবাড়ী, সাভার, ঢাকা । বিষয় : কর্মস্থল ত্যাগের অনুমতি প্রসঙ্গে। মহাত্মন, সম্মানপূর্বক নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষকারী পরামাণু শক্তি কমিশন, গণকবাড়ী শাখার প্রকৌশল দপ্তরের একজন টেকনিশিয়ান হিসেবে কর্মরত। কিছুক্ষণ পূর্বে মোবাইল মারফত জানতে পারলাম যে, আ...
যৌতুক প্রথা নিয়ে দুই বান্ধবীর মধ্যে একটি সংলাপ তৈরি কর
পারুল : শুনেছ সুলতানা, নাসিমাকে নাকি স্বামীর বাড়িতে নিচ্ছে না। সুলতানা : নিচ্ছে না মানে কী?   পারুল : মনে হলাে শ্বশুরবাড়িতে নাসিমার প্রবেশের অধিকার নেই। সে বাবার বাড়িতেই থাকবে।   সুলতানা : কেন?   পারুল : বিয়ের সময় নাসিমার শ্বশুরবাড়ির লােকজন বরের জন্য একটি মােটরসাইকেল দাবি করেছিল। নাসিমার পরিবার রাজি হয়েছিল ...
মাদকাসক্তির কুফল নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর।
রফিক: বন্ধু কেমন আছ তুমি ? মামুন: ভালো, তুমি নিশ্চয়ই ভালো আছ। একটি দুঃখজনক সংবাদ আছে। দীর্ঘদিন ধরে তৌফিক কলেজে আসা বন্ধ করে দিয়েছিল। আজই শুনলাম ওর বাবার কাছ থেকে— সে মাদকাসক্ত হয়ে পড়েছিল। সে এখন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে চিকিৎসা নিচ্ছে। রফিক: বলো কী! মামুন: বখাটে বন্ধুদের খপ্পরে পড়েছিল। রফিক: ও এখন কেমন আছে ?...
গ্রীষ্মের ছুটিতে বেড়াতে যাওয়ার পরিকল্পনা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর।
সুজন : আমাদের আকাঙ্ক্ষিত গ্রীষ্মের ছুটি অবশেষে পাওয়া গেল । ছুটিতে কোথায় বেড়াতে যাবে ঠিক করেছ?  সুমন : আমি কক্সবাজারে যাব ঠিক করেছি । তুমি কোথায় যাবে? সুজন : আমি আমার গ্রামের বাড়ি যাব ঠিক করেছি । বাবা-মাও যাবেন । সুমন : গ্রামের বাড়ি! গ্রামে তো এ সময় অনেক গরম থাকবে । তাই না? সুজন : অনেক গরম তা ঠিক । তবে এটিতো ব...
বহিরাগত (প্রাইভেট) পরীক্ষার্থী হিসেবে ডিগ্রি (পাস কোর্স) পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি প্রার্থনা করে একখানা দরখাস্ত লেখ ।
০১ এপ্রিল, ২০২৪ বরাবর অধ্যক্ষ, শহীদ বুলবুল সরকারি কলেজ, পাবনা । বিষয় : প্রাইভেট পরীক্ষার্থী হিসেবে ডিগ্রি (পাস কোর্সে) পরীক্ষায় অংশগ্রহণ প্রসঙ্গে । জনাব, যথাবিহিত সম্মানপূর্বক নিবেদন এই যে, গত ২৬/০৩/২৪ তারিখে 'দৈনিক ইত্তেফাক' পত্রিকায় প্রকাশিত জাতীয় বিশ্ববিদ্যালয় প্রদত্ত এক বিজ্ঞপ্তি মারফরত জানতে পারলাম যে, ২০২...
গ্যাসের প্রিপেইড মিটার স্থাপনের অনুরোধ জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একটি চিঠি লিখুন
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪ বরাবর প্রকল্প পরিচালক প্রিপেইড গ্যাস মিটার স্থাপন প্রকল্প তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোং লিঃ তিতাস গ্যাস ভবন (১২তম তলা) ১০৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার বা/এ, ঢাকা-১২১৫ বিষয় : গ্যাসের প্রিপেইড মিটার স্থাপনের জন্য আবেদন । জনাব, বিনীত নিবেদন এই যে, আমি তিতাস গ্যাস ট্রা...
সাম্প্রতিক বন্যায় আপনার এলাকার গ্যাস লাইনটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একটি চিঠি লিখুন 
২২.১২.২০২৪ ব্যবস্থাপনা পরিচালক জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লি. গ্যাস ভবন, মেন্দিবাগ, সিলেট-৩১০০ বিষয় : গ্যাস লাইন মেরামতের জন্য আবেদন । জনাব, বিনীত নিবেদন এই যে, আমরা সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নের পূর্ব রাজাপুর এলাকার বাসিন্দা। এটি একটি জনবহুল ও বৃহৎ এলাকা। এখানে প্রায় আট হা...
তোমার এলাকায় পাবলিক লাইব্রেরি স্থাপনের প্রয়োজনীয়তার কথা জানিয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিবের বরাবরে একটি স্মারকলিপি রচনা কর
বরাবর সচিব মহোদয়, সংস্কৃতি মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার  ঢাকা, বাংলাদেশ। বিষয় : পাবলিক লাইব্রেরী স্থাপনের জন্য স্মারকলিপি । মহোদয়, সম্মানপূর্বক নিবেদন এই যে, আমরা ঢাকা জেলার নব্য নগরায়ন-সমৃদ্ধ শিল্পাঞ্চল তথা ঢাকার প্রবেশদ্বার সাভার উপজেলার সর্বস্তরের জনতা। আমরা এক মহোত্তম আবেদন নিয়ে শিক্ষক, ছাত্র...
হারানো মালের ক্ষতিপূরণ দাবি করে রেলওয়ে কর্তৃপক্ষের নিকট একটি পত্র লেখ। 
২২ জুলাই ২০২৩ বরাবর স্টেশন ম্যানেজার বাংলাদেশ রেলওয়ে পাহাড়তলী, চট্টগ্রাম । বিষয় : হারানো মালের ক্ষতিপূরণের আবেদন । জনাব সবিনয় নিবেদন এই যে, গত ১৮ জুলাই ২০১৭, ঢাকা থেকে চট্টগ্রামগামী বাংলাদেশ রেলওয়ের ‘মহানগর এক্সপ্রেস'-এর একজন যাত্রী হিসাবে আমি ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করি । আমার টিকিট নং বাংলাদেশ ...
কোন বাণিজ্যিক প্রতিষ্ঠানে অফিস সহকারী পদে চাকরির জন্য একটি দরখাস্ত লেখ
২ মার্চ ২০২২  বরাবর  ব্যবস্থাপক  পুথিনিলয় ৩৮/২-ক, বাংলাবাজার, ঢাকা-১১০০।  বিষয় : অফিস সহকারী পদের জন্য আবেদন।  জনাব, যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক নিবেদন এই যে, গত ২৮.০২.২০২২ তারিখে 'দৈনিক ইত্তেফাক'- এ বিজ্ঞপ্তির সুবাদে অবগত হয়েছি যে, আপনার প্রতিষ্ঠানে কয়েকজন অফিস সহকারী নিয়ােগ দেওয়া হবে। আমি উক্ত পদের এক...
তোমার কলেজের ভেতরে ক্যানটিন স্থাপনের ব্যবস্থা করার জন্য অধ্যক্ষের নিকট একটি আবেদনপত্র লেখ।
১৫ ফেব্রুয়ারি ২০২৩ মাননীয় অধ্যক্ষ আইডিয়াল কলেজ,  ধানমন্ডি, ঢাকা।   বিষয় : কলেজের ভেতরে ক্যানটিন স্থাপনের আবেদন।  মহাত্মন  সম্মান প্রদর্শনপূর্বক বিনীত নিবেদন এই যে, আমরা আপনার কলেজের অনাবাসিক ছাত্রছাত্রী। প্রতিদিন আমরা অনেক দূরদূরান্ত থেকে কলেজে আসি। নানা কারণে অনেকের পক্ষে প্রতিদিন টিফিন আনা সম্ভব হয় না। কলেজের...
তােমাদের ক্লাবের সমাজ উন্নয়নমূলক কাজের জন্য অর্থ সাহায্য চেয়ে স্থানীয় সংসদ সদস্যের কাছে একটি আবেদন লেখ।
১০ আগস্ট ২০২১ মাননীয় জাতীয় সংসদ সদস্য  গােপালগঞ্জ-৩  কোটালীপাড়া, গােপালগঞ্জ ।  বিষয় : সমাজ উন্নয়নমূলক কাজের নিমিত্তে ক্লাবের জন্য আর্থিক সাহায্যের আবেদন। মহাত্মন আমরা গােপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার অধীন রামশীল ইউনিয়নের অন্তর্গত রাজাপুর গ্রামের অধিবাসী জাভ গ্রামকে নির্জন পল্লি বললেও চলে। অথচ স্বাধীনতার পর থে...
তোমাদের এলাকায় বিদ্যুৎ সংযোগ/সরবরাহের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট একখানা আবেদনপত্র লেখ।
১০ অক্টোবর ২০২১ বরাবর সভাপতি  নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতি-৩  ডােমার, নীলফামারী। বিষয় : নূরপুর গ্রামে বিদ্যুৎ সরবরাহের আবেদন।  জনাব  সবিনয় নিবেদন এই যে, নীলফামারী জেলাধীন ডােমার উপজেলার নূরপুর একটি জনবহুল গ্রাম। এ গ্রামে শিক্ষার হার আশানুরূপ। গ্রামের জনগণ নিজেদের ভাগ্য উন্নয়নে বদ্ধপরিকর। কিন্তু দুঃখের বিষয়, আমা...
তােমাদের গ্রামে একটি দাতব্য চিকিৎসালয় স্থাপনের প্রয়ােজনীয়তা উল্লেখ করে জেলাপ্রশাসকের নিকট একটি আবেদনপত্র লেখ।
৪ সেপ্টেম্বর ২০২১ বরাবর মাননীয় জেলাপ্রশাসক  ঝালকাঠি, বরিশাল।  বিষয় : দাতব্য চিকিৎসালয় স্থাপনের জন্য আবেদন।  জনাব  যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক নিবেদন এই যে, ঝালকাঠি জেলার অন্তর্গত নলছিটি উপজেলার শান্তিপুর একটি জনবহুল গ্রাম। আয়তনেও গ্রামটি কয়েকটি গ্রামের সমান। গ্রামটির চারদিকে আরও কয়েকটি গ্রাম রয়েছে। শান্ত...
মজাপুকুর সংস্কারের জন্য আবেদন জানিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে দরখাস্ত।
তারিখ :১২ই মার্চ ২০২১  চেয়ারম্যান  ধানগড়া ইউনিয়ন পরিষদ  সিরাজগঞ্জ।  বিষয় : ধানগড়া রামেন্দ্র পুকুর সংস্কারের জন্য আবেদন।  জনাব,  সবিনয়ে নিবেদন এই যে, ধানগড়া গ্রামের কেন্দ্রস্থলে অবস্থিত সরকারি রামেন্দ্র পুকুরটি দীর্ঘদিন যাবৎ হাজামজা হয়ে পড়ে আছে। বহুদিন অব্যবহৃত থাকায় পুকুরটিতে ময়লা-আবর্জনা ও কচুরিপানা...
আর্সেনিকমুক্ত পানি সরবরাহ ব্যবস্থা গ্রহণের জন্য পৌরসভার চেয়ারম্যানের কাছে আবেদন।
তারিখ :১১.০১.২০২৩ মাননীয়   পৌরসভা চেয়ারম্যান  ফুলবাড়িয়া পৌরসভা  ময়মনসিংহ।  বিষয় : আর্সেনিকমুক্ত পানি সরবরাহের আবেদন। জনাব,  সবিনয়ে নিবেদন এই যে, আমরা ফুলবাড়িয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের অধিবাসী। এই এলাকা খুবই ঘনবসতিপূর্ণ। কয়েকটি গার্মেন্টস, পৌর-বাণিজ্যবিতানসহ বেশ কয়েকটি কারখানা থাকায় এই এলাকা ফুলবাড়িয়া পৌ...
ডাকযােগে পুস্তক পাঠানাের আবেদন
৭ জানুয়ারি ২০২১ বিক্রয় কর্মকর্তা  অজন্তা প্রকাশনী  বাংলাবাজার, ঢাকা ১০০০ বিষয়: ভিপি হিসেবে ডাকযােগে পুস্তক পাঠানাের আবেদন। প্রিয় মহােদয়  আপনাদের প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত নিচের তালিকাভুক্ত বইগুলাের একটি করে কপি নিচের ঠিকানায় পাঠানাের জন্য অনুরােধ করছি। ভিপি হিসেবে ডাকযােগে পাঠানাের ব্যবস্থা করা হলে বইগুল...
ব্যাংক ঋণের জন্যে আবেদন
৩০ আগস্ট ২০২১ ব্যবস্থাপক  সােনালী ব্যাংক লি.  কালীগঞ্জ শাখা, ঝিনাইদহ বিষয়: ব্যবসায়িক ঋণ গ্রহণের জন্য আবেদন। প্রিয় মহােদয় আপনার ব্যাংকে আমাদের সঞ্চয়ী ও চলতি উভয় প্রকার হিসাব খােলা আছে। আপনি হয়তাে অবগত যে, আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান মেসার্স জননী ট্রেডার্স দীর্ঘদিন ধরে আপনাদের ব্যাংকে সুনামের সাথে লেনদেন পর...
কম্পিউটার শিক্ষা সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ তৈরি কর
রিয়াজ : তুমি কেমন আছ?   শাকিল : ভালাে। তুমি কেমন আছ?   রিয়াজ : ভালাে। তুমি কী করছ?  শাকিল : আমি কম্পিউটার শিক্ষার গুরুত্ব সম্পর্কে একটি অনুচ্ছেদ পড়ছি।   রিয়াজ : কম্পিউটার শিক্ষার গুরুত্ব পড়ছ? তুমি যে বইটা পড়ছ সেটা ছাপিয়েছে কম্পিউটার । আগে যে বই ছাপতে ছাপাখানায় এক বছর লাগত, সেটা কম্পিউটার করে দিচ্ছে ১০/১২ দ...
বিদ্যালয়ে অনুপস্থিতির জন্য আবেদন
তারিখঃ ১৮/১০/২০২৪ খ্রিঃ বরাবর প্রধান শিক্ষক ছোলমাইদ হাই স্কুল এন্ড কলেজ ভাটারা, ঢাকা-১২১২ বিষয়ঃ বিদ্যালয়ে অনুপস্থিতির জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদন। স্যার, সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের নবম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার কারণে আমি গত ১১/১০/২০২৪ থেকে ১৬/১০/২...
শারীরিক অসুস্থতার জন্য ছুটির আবেদন
তারিখঃ ২০/০৮/২০২৪ খ্রিঃ বরাবর ম্যানেজার বিডি টেক লিমিটেড গুলশান, ঢাকা-১২১২ বিষয়ঃ মেডিকেল ছুটির জন্য আবেদন। জনাব, আমি আপনার প্রতিষ্ঠানের একজন নিয়মিত কর্মচারী এবং আমার দায়িত্ব যথাযথভাবে পালন করে আসছি। কিন্তু দুর্ভাগ্যবশত, গত কয়েকদিন ধরে আমি প্রচণ্ড জ্বর ও শারীরিক দুর্বলতায় ভুগছি। ডাক্তার আমাকে পূর্ণ বিশ্রাম...
বিশেষ পারিবারিক কারণে ছুটির আবেদন
তারিখঃ ১০/১১/২০২৪ খ্রিঃ বরাবর ব্যবস্থাপক গ্লোবাল আইটি ফার্ম মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ বিষয়ঃ বিশেষ পারিবারিক কারণে ছুটির জন্য আবেদন। জনাব, আমি আপনার প্রতিষ্ঠানের একজন নিয়মিত কর্মচারী। আমার ছোট ভাইয়ের বিয়ের কারণে পারিবারিকভাবে আমাকে খুব ব্যস্ত থাকতে হচ্ছে এবং আমি কর্মস্থলে নিয়মিত উপস্থিত হতে পারছি না। পরিবারের...
বিদ্যালয়ে অনুপস্থিতির জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদন।
তারিখঃ ১৮/১০/২০২৪ খ্রিঃ বরাবর প্রধান শিক্ষক ছোলমাইদ হাই স্কুল এন্ড কলেজ ভাটারা, ঢাকা-১২১২ বিষয়ঃ বিদ্যালয়ে অনুপস্থিতির জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদন। স্যার, সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের নবম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার কারণে আমি গত ১১/১০/২০২৪ থেকে ১৬/১০/২...
মেডিকেল ছুটির জন্য আবেদন
তারিখঃ ২০/০৮/২০২৪ খ্রিঃ বরাবর ম্যানেজার বিডি টেক লিমিটেড গুলশান, ঢাকা-১২১২ বিষয়ঃ মেডিকেল ছুটির জন্য আবেদন। জনাব, আমি আপনার প্রতিষ্ঠানের একজন নিয়মিত কর্মচারী এবং আমার দায়িত্ব যথাযথভাবে পালন করে আসছি। কিন্তু দুর্ভাগ্যবশত, গত কয়েকদিন ধরে আমি প্রচণ্ড জ্বর ও শারীরিক দুর্বলতায় ভুগছি। ডাক্তার আমাকে পূর্ণ বিশ্রাম...
চাকরির জন্য আবেদন
তারিখ: ২০/০৮/২০২৪ খ্রিঃ বরাবর, মাননীয় পরিচালক, [আপনার প্রতিষ্ঠানের নাম], [প্রতিষ্ঠানের ঠিকানা] বিষয়: জুনিয়র সফটওয়্যার ডেভেলপার পদে আবেদন। মাননীয়, আমি জন, কম্পিউটার সায়েন্সে স্নাতক এবং গত দুই বছর ধরে ওয়েব ডেভেলপমেন্টে কাজ করছি। আমি আপনার প্রতিষ্ঠানে জুনিয়র সফটওয়্যার ডেভেলপার পদে আবেদন করতে চাই। আপনার কোম্পানির প্রযু...
মোবাইল ফোনের অত্যধিক ব্যবহার নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো।
সাবির: গতকাল কি হয়েছে শুনেছিস? ফারহান : না। কি হয়েছে বলতো? সাবির: আরে, আমাদের স্কুলের ইলেভেনের জুনেইদ কাল মোবাইল কানে কথা বলতে বলতে রাস্তা পার হচ্ছিল। এমন সময় একটি অটো তাকে ধাক্কা মারে। বেঁচে গেছে কোনোক্রমে। তবে পায়ে গুরুতর চোট লেগেছে। বোধ হয় অপারেশন করতে হবে। ফারহান: সে কি রে! সব জেনে শুনে আমরাই যদি এমন অসতর্কের মত...
বইমেলার অভিজ্ঞতা সম্পর্কে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো।
বাপ্পা : কী খবর রাহুল , কেমন আছিস? রাহুল : এই তো ভালো, তোর খবর কী? কাল নাকি বইমেলায় গিয়েছিলি? বাপ্পা : হ্যাঁ, গিয়েছিলাম। আমি তো সারা বছরই এই মেলার অপেক্ষায় থাকি। রাহুল : হস্তশিল্প মেলায় যেতে বললাম গেলি না। এখন একা একাই বইমেলায় চলে গেলি। বাপ্পা : তুই তো জানিস, আমি শৈশব থেকেই বইপাগল, বইয়ে ডুব দিয়ে আমি পার করতে পারি ঘণ্ট...
সংস্কৃতি ও অপসংস্কৃতি নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর।
সীমা : জানিস, মা-বাবার সঙ্গে এখন আর টিভি দেখা যায় না। শান্ত : কেন, কী হয়েছে? সীমা : আর বলিস না, যা সব দেখায় টিভিতে একবারে সেন্সর নেই। শান্ত : বুঝেছি, তুই বাইরের চ্যানেলগুলোর কথা বলছিস; তো সেগুলো না দেখলেই তো পারিস। সীমা : ধ্যাত, কী যে বলিস না, কত সুন্দর সুন্দর অনুষ্ঠান হয় চ্যানেলগুলোতে। শান্ত : তোর কথা একেবারে...
ইন্টারনেটের সুফল ও কুফল নিয়ে দুই বন্ধুর মধ্যে কথোপকথন রচনা করো
অয়ন : তোর বাসায় ব্রডব্যান্ডের স্পিড কেমন? অমি : ৫১২এম.বি.পি.এস. রেগুলার; মাঝে মাঝে বাড়ে। আমি খুব একটা ব্রডব্যান্ড ব্যবহার করি না। আমার ওয়াইম্যাক্স আছে। অয়ন : তাহলে ভালো স্পিড পাস? অমি : হ্যা দোস্ত; মাঝে মাঝে সারারাতই ফেসবুক ইউটিউব চলতে থাকে। অয়ন : যদিও তোর ব্যক্তিগত ব্যাপার; তারপরও আমার কাছে বিষয়টা ভালো লাগল...
বিদ্যালয়ে কম্পিউটার প্রশিক্ষণ কোর্স চালুর আবেদন
তারিখ: ১৫/০৭/২০২৫ বরাবর, মান্যবর, প্রধান শিক্ষক, নতুন দিগন্ত উচ্চ বিদ্যালয়, রংপুর। বিষয়: কম্পিউটার প্রশিক্ষণ কোর্স চালুর আবেদন। মান্যবর, বর্তমান যুগে কম্পিউটার শিক্ষার গুরুত্ব অপরিসীম। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কর্মজীবনে সফল হতে হলে কম্পিউটার বিষয়ে দক্ষতা অর্জন জরুরি। বর্তমানে আমাদের বিদ্যালয়ে কম্পিউটার ক্লাস রয়েছে, তবে...
অপরাধ প্রবণতা রোধে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণের আবেদন
২৫ এপ্রিল, ২০২৫ বরাবর এলাকার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা [এলাকার নাম] [ঠিকানা] বিষয়: অপরাধ প্রবণতা রোধে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণের আবেদন। জনাব, বর্তমানে আমাদের এলাকায় অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে চুরির ঘটনা, ব্যাঙ ধরার কাজ, এবং সহিংসতার মাত্রা বেড়েছে। এই অবস্থায় স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা তৈরি করা অত্যন...
তৃতীয় ঘণ্টার পর ছুটি প্রার্থনা করে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট দরখাস্ত।
মাননীয় প্রধান শিক্ষক সমীপেষু— গৌহাটি ইংরাজি উচ্চবিদ্যালয় মহাশয়, বিনীত নিবেদন এই যে, আজ স্কুলে উপস্থিত হবার কিছুক্ষণ পর থেকেই আমি দারুণ শিরঃপীড়ায় আক্রান্ত হয়ে ভীষণ অস্থিরতা বোধ করছি। অতএব, আমাকে তৃতীয় ঘণ্টার পর ছুটি প্রদান করলে বাধিত হব। তারিখ ১২.০৫.২০১৮ বিনীত নিবেদন ঋষি বোস ১০ম শ্রেণি ক্রমিক নং-১১
তোমার বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী উপলক্ষে রচিত আবেদন পত্র।
সুধী, আগামী ৫ জানুয়ারি, শুক্রবার অপরাহ্ন ৪ ঘটিকার সময় আমাদের স্কুল মিলনায়তনে বার্ষিক পুরস্কার বিতরণী উৎসব ২০১৮ অনুষ্ঠিত হবে। মাননীয় পৌর প্রধান সম্মানিত সভাপতির আসন অলঙ্কৃত করবেন। আমরা এ উপলক্ষে আপনার সানুগ্রহ ও সবান্ধব উপস্থিতি কামনা করি। তাং : ১.০২.২০১৮ বিনীত নলবাড়ী উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন...
তোমার ছোটো বোনের বিবাহ উপলক্ষে একখানা আমন্ত্রণ পত্র।
মহাশয়, আগামী ২৭ পৌষ, রবিবার আমার ছোটো বোন অমিতার সঙ্গে হাটহাজারী গ্রাম নিবাসী মহাশয় সুনীল সেনের জ্যেষ্ঠ পুত্র অলকের শুভ পরিণয় অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে আপনি সবান্ধবে উপস্থিত হয়ে বর-কনেকে আশীর্বাদ করবেন। পত্র দ্বারা নিমন্ত্রণের ত্রুটি মার্জনীয়। নিবেদনে সঞ্জয় পাল স্থান : মোতি প্যালেস শিলচর, আসা...
তোমার নিজ এলাকায় বন্যা কবলিত জনসাধারণের সাহায্যার্থে জেলা প্রশাসকের নিকট একখানা আবেদন পত্র ।
মহাশয়, সবিনয় নিবেদন এই যে, করিমগঞ্জ জেলার অন্তর্গত অধিকাংশ গ্রাম আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্রামের দরিদ্র জনসাধারণের অধিকাংশ ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে ও বন্যার তোড়ে ভেসে গিয়েছে, বহু পশু মরে গেছে। বলতে গেলে অধিকাংশ গ্রামবাসী এখন আশ্রয়হীন অবস্থায় অনশন ও অর্ধাশনে কালযাপন করছে। ব্যাপকভাবে সংক্রামক রোগেরও ...
তোমার এলাকায় জলকষ্টের আশু প্রতিকারের জন্য পৌরসভার চেয়ারম্যানের নিকট আবেদন পত্র।
মাননীয় চেয়ারম্যান মহোদয় সমীপেষু শিলচর পৌরসভা মহাশয়, সবিনয় নিবেদন এই যে, আমাদের ২০ নং ওয়ার্ডে পানীয় জলের অভাবে কয়েকশো পরিবার নিরতিশয় কষ্ট ভোগ করে আসছে। এখানে প্রায় দুই হাজার লোকের বাস। অথচ এখানে নলকূপের সংখ্যা মাত্র ৬টি। ভালো কোনো পুকুরও নেই। নলকূপগুলির জল আর্সেনিক যুক্ত হওয়ায় পানের অযোগ্য হয়ে পড়ে...
তোমার অঞ্চলের একটি রাস্তার সংস্কার সম্বন্ধে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রে প্রকাশার্থে চিঠি লেখ।
মাননীয় সম্পাদক মহোদয় সমীপেষু দৈনিক অসম সেন্ট্রাল রোড, শিলচর, আসাম, মহাশয়, আপনার বহুল প্রচারিত পত্রিকায় এতদ্‌সঙ্গে প্রেরিত পত্রখানা প্রকাশ করলে এতদঞ্চলের প্রবঞ্চিত মানুষের অশেষ উপকার সাধন হবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। “রাস্তা-সংস্কার” আমরা শিলচর জেলার সেন্ট্রাল রোডের অধিবাসীরা বহুদিন হতে রাস্তাঘাটের...
অনুপস্থিত থাকার জন্য আবেদন পত্র
তারিখঃ ১০/১০/১৯ ইং প্রধান শিক্ষক বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয় হাওড়া কলকাতা বিষয়ঃ অনুপস্থিতির জন্য ছুটির আবেদন। মহোদয়/মহোদয়া , সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের ১০ম শ্রেণির একজন নিয়মিত ছাত্র। আমি গত ০৭/১০/১৯ ইং থেকে ০৯/১০/১৯ ইং পর্যন্ত অসুস্থ থাকার কারণে বিদ্যালয়ে উপস্থিত হতে পারিনি। অতএব, মহোদয়ে...
ব্যাংক ম্যানেজারের কাছে ঋণ চেয়ে আবেদন
তারিখ ১০/১২/২০২০ মাননীয় ম্যানেজার স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া বর্ধমান প্রিয় মহাশয়, আমরা আমাদের বর্ধমানের জেলার “বাংলা সাংস্কৃতিক ভবনের” আধুনিকীকরণের পরিকল্পনা নিয়েছি। এই পরিকল্পনায় ভবনটি শীততাপ নিয়ন্ত্রিত হবে এবং দর্শকের জন্য আরামপ্রদ আসনের ব্যবস্থা করা হবে। এতে ব্যয় হবে প্রায় ৫,০০,০০০ টাকা। আমরা আ...
বিদ্যালয়ে অনুপস্থিত থাকার জন্য আবেদন পত্র
তারিখঃ ১০/১০/১৯ ইং প্রধান শিক্ষক বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয় হাওড়া কলকাতা বিষয়ঃ অনুপস্থিতির জন্য ছুটির আবেদন। মহোদয়/মহোদয়া , সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের ১০ম শ্রেণির একজন নিয়মিত ছাত্র। আমি গত ০৭/১০/১৯ ইং থেকে ০৯/১০/১৯ ইং পর্যন্ত অসুস্থ থাকার কারণে বিদ্যালয়ে উপস্থিত হতে পারিনি। অতএব, মহোদয়ে...
প্রধান শিক্ষকের কাছে ছুটির জন্য আবেদন পত্র
তারিখঃ ১০/১০/১৯ ইং প্রধান শিক্ষক বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয় হাওড়া কলকাতা বিষয়:দুই দিনের ছুটির জন্য আবেদন। মহোদয়/মহোদয়া , সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের ১০ম শ্রেণির একজন নিয়মিত ছাত্র।আগামী ১২/১০/২০১৯ থেকে ১৪/১০/২০১৯৪ইং পর্যন্ত আমার বড় বোনের বিয়ে উপলক্ষে দুই দিন বিদ্যালয়ে উপস্তিত হতে পারবনা। অতএব,আমাকে ...
প্রধান শিক্ষকের কাছে অনুপস্থিত থাকার জন্য আবেদন পত্র
তারিখঃ ১০/১০/১৯ ইং প্রধান শিক্ষক বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয় হাওড়া কলকাতা বিষয়ঃ অনুপস্থিতির জন্য ছুটির আবেদন। মহোদয়/মহোদয়া , সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের ১০ম শ্রেণির একজন নিয়মিত ছাত্র। আমি গত ০৭/১০/১৯ ইং থেকে ০৯/১০/১৯ ইং পর্যন্ত অসুস্থ থাকার কারণে বিদ্যালয়ে উপস্থিত হতে পারিনি। অতএব, মহোদয়ে...
জরিমানা মওকুফের জন্য দরখাস্ত নমুনা
বরাবর, প্রধান শিক্ষক, রোজ আইডিয়াল হাই স্কুল, চেন্নাই, ভারত। বিষয়: জরিমানা মওকুফের আবেদন। মহোদয়, বিনীত নিবেদন এই যে, আমি আপনার স্কুলের নবম শ্রেণির একজন ছাত্র। পারিবারিক সমস্যার কারণে নির্ধারিত সময়ে আমার বেতন জমা দিতে পারিনি। এর ফলে আমার উপর জরিমানা আরোপ করা হয়েছে। আমি অত্যন্ত দুঃখিত এবং আমার পরিবার বর্তমা...
উপবৃত্তির জন্য দরখাস্ত লেখার নিয়ম
বরাবর, প্রধান শিক্ষক, রোজ আইডিয়াল হাই স্কুল, চেন্নাই, ভারত। বিষয়: উপবৃত্তির জন্য আবেদন। মহোদয়, বিনীত নিবেদন এই যে, আমি আপনার স্কুলের নবম শ্রেণির ছাত্র এবং আমার পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত দুর্বল। পড়াশোনার খরচ বহন করা আমাদের জন্য কষ্টকর। অতএব, আমি যাতে আমার পড়াশোনা চালিয়ে যেতে পারি, সেই জন্য উপবৃত্...
ছাড়পত্রের জন্য দরখাস্ত
বরাবর, প্রধান শিক্ষক, রোজ আইডিয়াল হাই স্কুল, চেন্নাই, ভারত। বিষয়: ছাড়পত্রের জন্য আবেদন। মহোদয়, বিনীত নিবেদন এই যে, আমি আপনার স্কুলের নবম শ্রেণির ছাত্র। ব্যক্তিগত কারণে আমাকে স্কুল পরিবর্তন করতে হচ্ছে। অতএব, আমার ছাড়পত্র প্রদান করে বাধিত করবেন। বিনীত, নিবেদক, কামাল হাসান নবম শ্রেণি, রোল নম্বর: ১৩ রোজ আইডিয়াল হ...
জরিমানা মওকুফের জন্য অধ্যক্ষ বরাবর দরখাস্ত
তারিখঃ ১৮/১০/২০২৪ খ্রিঃ বরাবর প্রধান শিক্ষক ছোলমাইদ হাই স্কুল এন্ড কলেজ ভাটারা, ঢাকা-১২১২ বিষয়ঃ জরিমানা মওকুফের জন্য দরখাস্ত জনাব, সবিনয় নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ‘ক’ শাখার একজন নিয়মিত ছাত্র। আমার পরিবারে সদস্য সংখ্যা পাঁচজন এবং পরিবারে আমার বাবা একমাত্র উপার্জনক্ষম ব্যক্...
অফিসে অনুপস্থিতির জন্য দরখাস্ত লেখার নিয়ম
তারিখঃ ১৮/১০/২০২৪ খ্রিঃ বরাবর ব্যবস্থাপক পূবালী ব্যাংক লিমিটেড উত্তরা শাখা হাউজ নং-৭, রোড-৭/ডি, সেক্টর-৯, ঢাকা-১২৩০ বিষয়ঃ অফিসে অনুপস্থিতির জন্য ছুটির আবেদন। জনাব, সবিনয় নিবেদন এই যে, আমি আপনার অধিনস্থ পূবালী ব্যাংক উত্তরা শাখার একজন জুনিয়র অফিসার। আমি শারীরিকভাবে অসুস্থ (জ্বর, সর্দি) থাকার...
অগ্রিম ছুটির জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র
তারিখ: ১২/১২/২০২৩ বরাবর, প্রধান শিক্ষক কাঞ্চন হাই স্কুল মহাদেবপুর, নওগাঁ। বিষয়: অগ্রিম ছুটির জন্য দরখাস্ত । জনাব, বিনীত নিবেদন এই যে, আমি মোহাম্মদ শাকিল হোসাইন, আপনার স্কুলের নবম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র। আমার রোল নং এক। আগামী ১৫/১২/২০২৩ তারিখে আমার ছোট বোনের শুভ বিবাহ। এজন্য ১৪/১২/২০২৩ ...
ছাড়পত্রের জন্য দরখাস্ত
তারিখ:১২/১২/২০২৩ বরাবর, প্রধান শিক্ষক কাঞ্চন হাই স্কুল মহাদেবপুর, নওগাঁ। বিষয়: ছাড়পত্রের জন্য দরখাস্ত । জনাব, যথাবিহিত সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে, আমি আপনার স্কুলের নবম শ্রেণীর একজন নিয়মিত এবং মেধাবী ছাত্র। আমার রোল নাম্বার এক । আমার বাবা সরকারি কর্মকর্তা হওয়ার কারণে সম্প্রতি তিনি...
ম্যানেজার পদে নিয়োগের জন্য আবেদন।
তারিখ: ৫ই জুন, ২০২৩ বরাবর ব্যবস্থাপক সূর্যমুখী পাবলিকেশন্স লিঃ, বগুড়া বিষয়: ম্যানেজার পদে নিয়োগের জন্য আবেদন। জনাব, বিনীত নিবেদন এই যে, গত ৪ই মে দৈনিক ইত্তেফাক পত্রিকায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পেরেছি যে আপনার প্রতিষ্ঠানে ম্যানেজার বিভাগের জন্য কিছু লোক নিয়োগ করা হবে। আমি উক্ত পদে একজন য...
ছাত্র কল্যাণ তহবিল থেকে আর্থিক সাহায্যের আবেদন।
তারিখ: ৫ই জুন, ২০২৩ বরাবর প্রধান শিক্ষক বামইন স্কুল এন্ড কলেজ, বামইন। বিষয়: ছাত্র কল্যাণ তহবিল থেকে আর্থিক সাহায্যের আবেদন। জনাব, যথা সম্মান প্রদর্শনপূর্বক বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের নবম শ্রেণীতে অধ্যায়নরত এবং একজন নিয়মিত ছাত্র। আমার রোল নাম্বার এক। আমি বিদ্যালয়ের শিক্ষায় প্রথ...
ব্রীজ নির্মাণের জন্য আবেদন।
তারিখ: ৫ই জুন, ২০২৩ বরাবর চেয়ারম্যান চন্দননগর ইউনিয়ন, নিয়ামতপুর বিষয়: ব্রীজ নির্মাণের জন্য আবেদন। জনাব, বিনীত নিবেদন এই যে, আমি আপনার দায়িত্বগত চন্দননগর ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত দুই নং ওয়ার্ডের তালপুকুর গ্রামের কবরস্থান পাড়ার একজন বাসিন্দা। আমাদের এই গ্রামে আসতে হলে রাস্তা থেকে নেমেই এক...
মনে করো, তোমার নাম তিতাস। ভবিষ্যতে তুমি কী হতে চাও, এ নিয়ে তুমি ও তোমার বন্ধু নিশাতের মধ্যে একটি সংলাপ রচনা করো।
নিশাত: ভালো আছ, তিতাস? তোমার পরীক্ষার ফলাফল কী হলো? তিতাস: বন্ধু, তুমি শুনে খুশি হবে। এবারও আমি প্রথম হয়েছি। নিশাত: খুব ভালো, তা ভবিষ্যতে তুমি কী হতে চাও? তিতাস: ভবিষ্যতে আমি একজন ভালো শিক্ষক হতে চাই। নিশাত: ভালো কথা, কিন্তু অন্য পেশা থাকতে তুমি কেন শিক্ষক হতে চাও? তিতাস: আমরা জানি শিক্ষা জাতির মেরুদণ্ড। আর শিক্ষি...
মনে করো, তোমার নাম পাভেল। তোমার দাদা একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ নিয়ে তুমি ও তোমার দাদার মধ্যে একটি সংলাপ রচনা করো।
পাভেল: আসসালামু আলাইকুম। কেমন আছেন দাদাজান? দাদা: ওয়ালাইকুমুসসালাম। খুব ভালো আছি, দাদুভাই। তুমি কেমন আছ? পাভেল: বেশ ভালো। দাদাজান, আপনার কাছ থেকে আজ আমি মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে চাই। দাদা: খুব ভালো। অবশ্যই তোমাকে বলব। কারণ মুক্তিযুদ্ধের ঠিক ইতিহাস তোমাদের জানতে হবে। পাভেল: জি দাদাজান, বলুন। আমি মন দিয়ে শুনছি। দা...
বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে দুই বন্ধুর কথোপকথন রচনা করো।
তন্ময়: শুভ সকাল, পিয়াল। কখন এসেছ? পিয়াল: শুভ সকাল তোমাকেও। আজ ভোর ৫টায় এসেছি। তা, তুমি কেমন কাটালে নববর্ষের দিন। তন্ময়: খুব ভালো কেটেছে। বাড়িতে অনেক অতিথি এসেছিল। তাদের সঙ্গে বেশ মজারই সময় কেটেছে। তা তুমি ঢাকায় কেমন নববর্ষ উদযাপন করলে? পিয়াল: আমারও বেশ আনন্দে কেটেছে। ভোর ৬টায় ছোট খালার ডাকে ঘুম ভাঙে। তারপর উঠে ফ্রেশ হয়...
মনে করো তোমার নাম নাহিয়ান। তোমার বন্ধুর নাম সাজ্জাদ। গ্রিনহাউস গ্যাস প্রতিক্রিয়া বর্তমানে একটি গুরুতর সমস্যা। এ নিয়ে দুজনের মধ্যে একটি সংলাপ রচনা করো।
নাহিয়ান: শুভ সন্ধ্যা। কেমন আছ সাজ্জাদ? সাজ্জাদ: তোমাকেও শুভ সন্ধ্যা। আমি ভালো আছি। তুমি কেমন আছ? নাহিয়ান: আমিও ভালো আছি। তবে আমি একটি বিষয় নিয়ে খুবই উদ্বিগ্ন। আর তা হলো গ্রিনহাউস গ্যাসের প্রতিক্রিয়া। তুমি কী এ নিয়ে কিছু ভেবেছ? সাজ্জাদ: অবশ্যই। ইদানীং এটি একটি বৈশ্বিক আতঙ্কের বিষয়। এটি বৈশ্বিক উষ্ণতা বাড়িয়ে দেয়, যার ...
সম্প্রতি পড়া একটি বই সম্পর্কে দুবন্ধুর কথােপকথন রচনা কর।
লিসা : দীর্ঘ একটা বন্ধ পেলাম । ভাবতেই মনটা ফুরফুরে লাগছে । লিটন : কিন্তু গায়ে হাওয়া লাগিয়ে বেড়ানাের তাে কোনাে সুযােগ নেই। পাঠ্যবইয়ের বাইরে তাে যাওয়া যাচ্ছে না। পড়াশুনার যা চাপ। লিসা : পাঠ্যবইয়ের পড়া হজম করার জন্য মাঝে মাঝে পাঠ্যবই বহির্ভূত পুস্তকও পাঠ করা প্রয়ােজন। জানিস তাে? লিটন : কেন, তুই আবার ...
বৃক্ষের প্রয়োজনীয়তা বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর।
রহিম : করিম, তুমি কেমন আছ? করিম: ভালাে আছি। তুমি কেমন আছ? রহিম : ভালাে আছি । তবে বৃক্ষরােপণ সপ্তাহ নিয়ে প্রচার-প্রচারণা, মাইকিং, উদ্বুদ্ধকরণ কর্মসূচি নিয়ে ব্যস্ত আছি । করিম : বিষয়টি নিয়ে আমিও সচেতন। ২৫টি মেহগনি গাছ কিনে বাড়ির চারপাশে লাগিয়েছি। কেননা আমাদের বেঁচে থাকার পিছনে বৃক্ষের অবদান সম্পর্কে আমি অ...
বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও বিশ্ব জলবায়ু পরিবর্তনের সাম্প্রতিক প্রবণতা বিষয়ে দুই বন্ধুর কথোপকথন রচনা কর।
তাসিন : কীরে তুই এখনো রেডি হসনি? আমাদের তো দশটায় যাওয়ার কথা, এখন এগারোটা বেজে গেছে । ইনসাদ : তুই তো ঘেমে চুপসে গেছিস । কথা পরে শুনব। এদিকে আস, পাখার নিচে বস । তাসিন : আর বলিস না। রাস্তায় জ্যাম, হেঁটে আসতে হয়েছে । তার ওপর গরম তো আছেই । বাইরে আগুন জ্বলছে, মনে হয় আগুনের তাপ নিতে নিতে হেঁটে এসেছি । ইনসাদ : এ...
সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকার নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর
সাকিব: গতদিন কলেজে আসনি কেনো লিমন ? লিমন: সড়কে মৃত্যুর মিছিল! সাকিব: তার মানে! লিমন: বাসা থেকে কলেজের উদ্দেশে রওয়ানা দিয়ে- বাসে ওঠতে যাব এমন সময় পেছন থেকে একটা বাস এসে ধাক্কা দিল আমাদের বাসটাকে; যেন ব্রেক ফেল করেছে— নিয়ন্ত্রণহীন গতি। তক্ষুনি আমরা চার-পাঁচ বন্ধু ছিটকে পড়ে কমবেশি আহত হয়েছি—মৃত্যু যেন আমাদ...
উচ্চ-মাধ্যমিক পরীক্ষা পাশের পর ভবিষ্যৎ জীবন নিয়ে দুই পরীক্ষার্থী বন্ধুর সংলাপ
মিঠু : মিলা, তুমি তো দেখছি সারাক্ষণই পড়ছ, এত পড়ে লাভ কী বলো তো? মিলা : বলছ কি মিঠু। সামনে পরীক্ষা; না পড়লে চলবে কেন? আমি তো বলি, তোমার আরো পড়াশোনা করা উচিত। মিঠু : আমি যে তা ভাবি না, তা নয়, তবে কি জান বিশেষ উৎসাহ পাই না। বাবা মায়ের ইচ্ছে ইঞ্জিনিয়ারিং পড়ি। আমার কিন্তু একটুও ইচ্ছে হয় না ইঞ্জিনিয়ারিং পড়ার...
গ্রাম্যমেলা সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর
শিমুল : কেমন আছ পলাশ? পলাশ : ভালো । তুমি কেমন আছ? শিমুল : ভালো । তবে খুব ক্লান্ত । পলাশ : ক্লান্ত কেন? তোমাকে কদিন দেখিনি কেন? শিমুল : আমি নানু বাড়ি গিয়েছিলাম । মেলা দেখতে । পলাশ : তোমার নানু বাড়ি দুবলিয়ায় না? ওখানকার গ্রাম্যমেলা তো বিখ্যাত 1 শিমুল : হ্যাঁ । পাবনার দুবলিয়ার মেলাটি দুর্গাপূজার প্রতিমা বিসর্জ...
দুর্নীতির ক্ষতিকর প্রভাব সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর
বাদল : কেমন আছ বন্ধু ? নির্ঝর : ভালো । তুমি কেমন আছ? বাদল : ভালো আছি । নির্ঝর : তুমি কী পড়ছিলে? বাদল : আমি একটি প্রতিবেদন পড়ছিলাম, ‘তারুণ্য রুখবে দুর্নীতি' । নির্ঝর : কোন কাজগুলো দুর্নীতির আওতায় পড়ে বলতে পারবে? বাদল : ঘুষ, অবৈধ উপায়ে সুবিধা লাভ, চাঁদাবাজি, সরকারি কোষাগারে চুরি-ডাকাতি, অবৈধ পৃষ্ঠপ...
সড়ক দুর্ঘটনা সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর
অমিত : কেমন আছ অমিত? নির্ঝর : ভালো আছি । তুমি কেমন আছ? অমিত : ভালো আছি । তবে মনটা খুব খারাপ । নির্ঝর : কেন কী হয়েছে? অমিত : চোখের সামনে ছোট্ট একটি ছেলেকে গাড়ি চাপা পড়তে দেখলাম । ছেলেটি শুধু একটিবার মা বলে ডাকতে পেরেছিল । নির্ঝর : দুর্ঘটনাটি কোথায় ঘটেছে? অমিত : ফার্মগেটে । নির্ঝর : ব্যস্ত রাস্তা...
শব্দদূষণ সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর
সেতু : জানাে, কাল রাতে একদম ঘুমাতে পারিনি। মিতু : কেন? কী হয়েছে? সেতু : মাইকের প্রচণ্ড শব্দে আমার ঘুম ভেঙে গিয়েছিল । কানে বালিশ চাপা দিয়েছিলাম, তবুও ঘুমাতে পারিনি। মিতু : আসলেই মানুষের এ ধরনের অসচেতনতা দেখলে খুব অবাক হতে হয়। কারও কোনাে অধিকার নেই অন্যকে এভাবে ব্রিত করার । এভাবে শব্দদূষণের ফলে কত মানুষ য...
বিদ্যুৎ বিভ্রাট নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর
আরমান : এসাে মনির, ভেতরে এসাে। কেমন আছ? মনির : ভালাে। তুমি কেমন আছ? আরমান : আমিও ভালাে। তবে দেখতেই পাচ্ছ, বিদ্যুৎবিহীন ঘরে মােমবাতি জ্বেলে বসে আছি। মনির : হ্যা, তা তাে দেখতেই পাচ্ছি। আমাদের এলাকাতেও এখন বিদ্যুৎ নেই। ভাবলাম, তােমার বাসায় বিদ্যুৎ থাকতে পারে তাই এদিকে চলে এলাম। আরমান : দুর্ভাগ্য দুজনেরই। ...
বই পড়ার গুরুত্ব সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর
অরিন : কেমন আছ বন্ধু? অমিয় : ভালাে। তুমি কেমন আছ? অরিন : ভালাে আছি। আমি একটি বই পড়ছি। অমিয় : কী বই? অরিন : চরমপত্র। অমিয় : কে লিখেছেন? অরিন : এম আর আখতার মুকুল। অমিয় : যিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে চরমপত্র কথিকা পাঠ করেছিলেন তিনি? অরিন : হ্যা। অমিয় হঠাৎ বইটি পড়ার ইচ্ছা হলাে কে...
নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে দুই বন্ধুর সংলাপ রচনা কর
ইমন : কেমন আছ, বন্ধু? নিলয় : ভালাে, তুমি কেমন আছ? ইমন : ভালাে, তােমার ছােটো বােনের তাে এইচএসসি পরীক্ষা শেষ। এবার কী করবে? নিলয় : ইমন, আমার ছােটো বােন বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিংয়ে অংশ নিচ্ছে। ইমন : এটাতাে খুব ভালাে কথা। বর্তমান সময়ের প্রেক্ষাপটে মেয়েদের উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্...
বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের সাম্প্রতিক প্রবণতা সম্পর্কে দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ রচনা কর
সায়েম : সেদিন পত্রিকায় বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি সম্পর্কে একটি প্রতিবেদন পড়লাম। তুমি কি খেয়াল করেছিলে? শুভ : না, তবে বাংলাদেশে যে এর যথেষ্ট নেতিবাচক প্রভাব পড়ছে সে সম্পর্কে আমার ধারণা আছে। সায়েম : তুমি জাননা, সাম্প্রতিক বছরগুলােতে বৈশ্বিক উষ্ণায়ন বেড়েই চলেছে। যুক্তরাষ্ট্রের একটি সরকারি প্রতিষ্ঠান গবেষণার মাধ...
বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে দুই বান্ধবীর একটি সংলাপ রচনা কর
শিলা : আগামীকাল বাংলা বছরের প্রথম দিন। ভাবতেই ভালাে লাগছে। মিলা : হ্যা, দিনটি সরকারি ছুটির দিন। কিন্তু স্কুলে অনুষ্ঠান আছে। শিলা : তােমার স্কুলে কী ধরনের উৎসব হবে? মিলা : আমাদের স্কুলে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়ােজন করা হয়েছে। কবিতা পাঠের আসর বসবে। গান হবে, নাচ হবে। এসবের মধ্য দিয়ে ফুটে উঠবে আবহ...
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব বিষয়ে একটি সংলাপ লেখ
লতিফা : আপু, আমি তাে অনেকদিন পর বিদেশ থেকে ফিরলাম । আমি তােমার কাছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে জানতে চাই। তুমি কি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে কিছু জান? সেলিনা : হ্যা, একুশে ফেব্রুয়ারি হলাে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিনটি আমাদের দেশে উদ্যাপিত হয় শহিদ দিবস হিসেবে। লতিফা : দিবসটির ইতিহাস কী? ...
নারীশিক্ষার গুরুত্ব বিষয়ে বাবা ও মেয়ের মধ্যে সংলাপ রচনা কর
বাবা : সুরভী, মা তােমার তাে এইচএসসি পরীক্ষা শেষ। এবার তুমি কী করবে? মেয়ে: বাবা, আমার বান্ধবীরা বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিংয়ে অংশ নিচ্ছে। আমিও ভর্তি হতে চাই। বাবা : এটাতাে খুব ভালাে কথা। আমি চাই আমার মেয়ে অনেক দূর পর্যন্ত লেখাপড়া করবে । বর্তমান সময়ের প্রেক্ষাপটে মেয়েদের উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়া অত্যন্ত গু...
বইমেলা সম্পর্কে দুই বন্ধুর মধ্যকার সংলাপ উপস্থাপন কর
মিজান : বইমেলায় কি তুমি প্রথম এসেছ? জামান : না, প্রতি বছর ফেব্রুয়ারি মাসের জন্য অপেক্ষা করি, বইমেলা শুরু হলে প্রায় প্রতি শুক্রবার এবং ছুটির দিনে বইমেলায় আসি। এ মেলা আমার প্রাণের মেলা। মিজান : আমিও তিন-চার বছর ধরে ঢাকায়। তিন-চার বছর ধরে নিয়মিতই বইমেলায় যাই। এছাড়া অন্য কোথাও বইমেলা হলে সেখানেও যাই। জা...
সাম্প্রদায়িক সম্প্রীতি সম্পর্কে বাবা ও মেয়ের মধ্যে সংলাপ রচনা কর
বাবা : মুনিয়া, নতুন কলেজে ভর্তি হয়ে কেমন লাগছে? শ্রেণিতে কারও সাথে বন্ধুত্ব হয়েছে? মুনিয়া : হ্যাঁ, বাবা। আমার দীপান্বিতা নামের একটা মেয়ের সাথে বন্ধুত্ব হয়েছে। ওর সাথে আমার অনেক কিছুই মিলে যায় । তবে ওর ধর্ম আলাদা। বাবা : বেশ ভালাে কথা। ধর্ম আলাদা হলেও সকল মানুষ সমান। আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির অ...
ইংরেজি শিক্ষার গুরুত্ব সম্পর্কে বন্ধুর সাথে তােমার একটি সংলাপ তৈরি কর
সােহেল : কেমন আছ তুমি? আমি : ভালাে আছি সােহেল। তুমি কেমন আছ? সােহেল : ভালাে। তবে খুব ব্যস্ত আছি। ১ মাস হলাে আমি একটি ইংরেজি শেখার কোর্সে ভর্তি হয়েছি। আমি: হঠাৎ ইংরেজি শেখার কোর্সে ভর্তি হলে কেন? সােহেল : ইংরেজি হলাে আন্তর্জাতিক ভাষা। সারা পৃথিবীতে যােগাযােগের অন্যতম মাধ্যম হলাে ইংরেজি। বর্তমান যুগ ইংরে...
দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ তৈরি কর
মিজান : কেমন আছ বন্ধু? জামান : ভালাে। কোথায় যাচ্ছ? মিজান : আমি বাজারে যাচ্ছিলাম, মাছ কিনতে। তােমার সাথে দেখা হয়ে ভালােই হলাে। চলাে এক সাথে যাওয়া যাক। জামান : চলাে যাই। কী মাছ কিনবে? মিজান : ইলিশ মাছ। মা বললেন যে, পহেলা বৈশাখ উপলক্ষ্যে কয়েকটি মাছ কিনে ফ্রিজে রেখে দিতে হবে। জামান : হ্যাঁ, পহেলা বৈ...
এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ লেখ
সােহেল : কেমন আছ? আরমান : ভালাে বন্ধু । তুমি কেমন আছ? সােহেল : ভালাে আছি। তবে পরীক্ষা নিয়ে খুব চিন্তিত আছি। আরমান : তুমি তােমার রসায়ন বিষয়টি সম্পূর্ণ আয়ত্তে আনতে পারনি? সােহেল : রসায়নে আমি সব পড়ে ফেলেছি। বুঝেও পড়েছি কিন্তু তবুও মনে হচ্ছে সবই ভুলে যাচ্ছি। আরমান : চিন্তা করাে না বন্ধু, পরীক্ষার আগে...
ধূমপানের ক্ষতিকর দিক নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ তৈরি কর
তপন : এই যে শৌখিন, কেমন আছ? শৌখিন : ভালাে, তুমি কেমন আছ? তপন : ভালাে। আজকাল তােমার দেখাই পাওয়া যায় না। কোথায় থাকো বলত? তােমাকে দেখতে বেশ রােগা মনে হচ্ছে। শরীর খারাপ করেনি তাে? শৌখিন : হ্যাঁ, শরীর একটু খারাপ। খুসখুসে কাশি। তপন : কাশি তাে হবেই। যে হারে ধূমপান কর! ডাক্তার দেখিয়েছ? শৌখিন : ডাক্তার দ...
ছুটির দিনে বিদ্যালয়ের মাঠ খেলার জন্য উন্মুক্ত রাখার আবেদন
তারিখ: ১৫/০৪/২০২৫ বরাবর, প্রধান শিক্ষক, আলোকছায়া উচ্চ বিদ্যালয়, বরিশাল। বিষয়: ছুটির দিনে বিদ্যালয়ের মাঠ খেলার জন্য উন্মুক্ত রাখার আবেদন। মান্যবর, বিনীত নিবেদন এই যে, আমরা আপনার বিদ্যালয়ের নবম শ্রেণির কয়েকজন ছাত্র। আমাদের এলাকায় খেলার পর্যাপ্ত জায়গার অভাব রয়েছে। বিদ্যালয়ের মাঠটিই একমাত্র উপযুক্ত স্থান যেখানে খেলাধুলা ...
মাধ্যমিক পরীক্ষা উপলক্ষে অতিরিক্ত ক্লাস চালুর জন্য আবেদন
তারিখ: ১৫/০৪/২০২৫ বরাবর, প্রধান শিক্ষক, নবদীপ উচ্চ বিদ্যালয়, ঢাকা। বিষয়: মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ক্লাস নেওয়ার আবেদন। মান্যবর, বিনীতভাবে জানানো যাচ্ছে যে, আমরা মাধ্যমিক পরীক্ষার্থী। সামনের বোর্ড পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আমাদের পাঠ্যসূচির আরও প্রস্তুতির প্রয়োজন। অনেক বিষয় বুঝতে অসুবিধা হচ্ছে। তাই আমরা...