Q No.
int64
1
650
Question
stringlengths
25
330
Answer
stringlengths
1
8
101
রাজদীপের বাবা তাদের পেয়ারা বাগান থেকে ১২৫টি পেয়ারা প্রতিটি ২ টাকা দামে বারুইপুর বাজারে বিক্রি করলেন। তিনি যে টাকা পেলেন তা দিয়ে প্রতিটি ৫ টাকা দামের ২টি পেন ও প্রতিটি ২০ টাকা দামের ২টি খাতা কিনলেন। বাকি টাকা তাদের দুই ভাই-বোনকে মিষ্টি খাওয়ার জন্য সমান ভাগে ভাগ করে দিলেন। রাজদীপ কত টাকা পেল দেখি।
১০০
102
সব চেয়ে ছোট সংখ্যা খুঁজি যা ১৮, ২৪, ৪২ দিয়ে বিভাজ্য।
৫০৪
103
সব চেয়ে বড় সংখ্যা খুঁজি যা দিয়ে ৪৫ ও ৬০ কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না।
১৫
104
দুটি সংখ্যার ল.সা.গু ও গ.সা.গু যথাক্রমে ২৫২ ও ৬; সংখ্যা দুটির গুণফল কত তা হিসাব করি।
১৫১২
105
দুটি সংখ্যার গ.সা.গু ও ল.সা.গু যথাক্রমে ৮ ও ২৮০; একটি সংখ্যা ৫৬ হলে অপর সংখ্যাটি কত হিসাব করি।
৪০
106
দুটি সংখ্যার গ.সা.গু ১ এবং গুনফল ৩০। ছোট সংখ্যাটি লিখি।
107
দুটি সংখ্যার গ.সা.গু ১ এবং গুনফল ৩০। বড় সংখ্যাটি লিখি।
১৫
108
৪৮ টি রসগোল্লা ও ৬৪টি সন্দেশ কোনোটি না ভেঙে সবচেয়ে বোশি কতজনকে সমান সংখ্যায় দেওয়া যাবে দেখি।
১৬
109
বিভাস ও তার বন্ধুরা মিলে ৮ জন অথবা ১০ জন করে সদস্য নিয়ে নাটকের একটি দল তৈরির কথা ভাবল। কমপক্ষে কতজন থাকলে উভয়প্রকার দল তৈরি করতে পারবে হিসাব করি।
৪০
110
যদুনাথ বিদ্যামন্দির স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রছাত্রীদের, স্কুলের বাগানে লাগানোর জন্য পঞ্চায়েত থেকে ফুলগাছের চারা পাঠিয়েছে। হিসাব করে দেখা গেল চারাগুলিকে ২০টি, ২৪টি বা ৩০ টি সারিতে লাগালে প্রতিক্ষেত্রে প্রতিসারিতে সমান চারা থাকে। পঞ্চায়েত থেকে কমপক্ষে কতগুলি চারা পাঠিয়েছিল হিসাব করে দেখি।
১২০
111
একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি ১৪ ডেসিমি. এবং পিছনের চাকার পরিধি ৩৫ ডেসিমি.। কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণসংখ্যক বার ঘোরা সম্পূর্ণ ঘুরবে হিসাব করি।
৭০
112
আমার কাছে একটি বড়ো চকোলেট আছে। আমি সেই চকোলেটকে সমান ৮টি টুকরো করে তার ৩টি টুকরো বোনকে, ২টি টুকরো ভাইকে দিলাম ও বাকি টুকরোগুলি নিজে খেলাম। আমি চকোলেটের কত অংশ পেলাম দেখি।
৩/৮
113
আমার কাছে একটি বড়ো চকোলেট আছে। আমি সেই চকোলেটকে সমান ৮টি টুকরো করে তার ৩টি টুকরো বোনকে, ২টি টুকরো ভাইকে দিলাম ও বাকি টুকরোগুলি নিজে খেলাম। বোন চকোলেটের কত অংশ পেলাম দেখি।
৩/৮
114
আমার কাছে একটি বড়ো চকোলেট আছে। আমি সেই চকোলেটকে সমান ৮টি টুকরো করে তার ৩টি টুকরো বোনকে, ২টি টুকরো ভাইকে দিলাম ও বাকি টুকরোগুলি নিজে খেলাম। ভাই চকোলেটের কত অংশ পেলাম দেখি।
১/৪
115
১ থেকে ১০ পর্যন্ত পূর্ণসংখ্যাগুলির মধ্যে মোট পূর্ণ সংখ্যার কত অংশ মৌলিক সংখ্যা আছে খুঁজি।
২/৫
116
ঝুড়িতে কিছু কমলালেবু আছে। অর্ধেক লেবু দাদুকে দেওয়ার পরে ঝুড়িতে ২টি লেবু পড়ে রইল। দাদুকে দেওয়ার আগে ঝুড়িতে কটি লেবু ছিল হিসাব করি।
117
স্কুলের গেটে ৫/৭ অংশ রং করা হয়ে গেছে। কত অংশ রং করতে এখনো বাকি আছে হিসাব করি।
২/৭
118
আমার কাছে ২০ টাকা আছে। আমি ৫ টাকা খরচ করলাম। আমি আমার টাকার কত অংশ খরচ করলাম হিসাব করি।
১/৪
119
আমার কাছে ২০ টাকা আছে। আমি ৫ টাকা খরচ করলাম। আমার টাকার কত অংশ এখনও আমার কাছে আছে হিসাব করি।
৩/৪
120
রাজিয়ার কাছে ৩৬টি ফুল আছে। সে তার মোট ২/৩ ফুলের অংশ আমাকে দেবে। রাজিয়া কতগুলি ফুল আমাকে দেবে হিসাব করি।
২৪
121
আজ টিফিনের সময়ে স্কুলের সম্পূর্ণ ভরতি জলের ট্যাঙ্কের ১/৪ অংশ জল খরচ হয়েছে। ছুটির সময়ে দেখা গেল আরও ১/৩ অংশ জল খরচ হয়েছে। ছুটির পরে ট্যাঙ্কের কত অংশ জল পড়ে আছে দেখি।
৫/১২
122
রতনবাবু তাঁর ২৫বিঘা জমির মধ্যে ১৬ বিঘা জমিতে পাট চাষ করেছেন। কিন্তু উষাদেবী তাঁর ১৫ বিঘা জমির মধ্যে ৮ বিঘা জমিতে পাট চাষ করেছেন। হিসাব করে দেখি রতনবাবু তার জমির কত অংশে পাট চাষ করেছেন।
১৬/২৫
123
রতনবাবু তাঁর ২৫বিঘা জমির মধ্যে ১৬ বিঘা জমিতে পাট চাষ করেছেন। কিন্তু উষাদেবী তাঁর ১৫ বিঘা জমির মধ্যে ৮ বিঘা জমিতে পাট চাষ করেছেন। হিসাব করে দেখি উষাদেবী তার জমির কত অংশে পাট চাষ করেছেন।
৮/১৫
124
আমার ১৫ মিটার লম্বা সাদা ফিতা আছে। আমি ১/৩ অংশ কেটে নিলাম। কত লম্বা সাদা ফিতে পড়ে রইল বের করি।
১০
125
আমার কাছে ৫ টাকা ছিল। আমি ৩.৫০ টাকার পেন কিনেছি। কত টাকা পড়ে আছে দেখি।
১.৫০
126
২.৭৫ এর সাথে কত যোগ করলে ৩ পাব দেখি।
০.২৫
127
মীরা ১২.৫ সে.মি.. দৈর্ঘ্যের দড়ি থেকে ৮.৫ দৈর্ঘ্যের দড়ি কেটে নিল। এখন কত দৈর্ঘ্যের দড়ি পড়ে আছে দেখি।
128
বাড়িতে অনুষ্ঠানের জন্য বাবা ২০০ টাকার চাল, ১২৫.৫০ টাকার ডাল ও ২৪২.৫০ টাকার সবজি এনেছেন বাবা মোট কত টাকা খরচ করেছেন হিসাব করি।
৫৬৮
129
লংজাম্প প্রতিযোগিতায় শাহিল ১৮২.৮৮ সে.মি.. লাফিয়েছে আর মুন্না লাফিয়েছে ১৭৯.২৫ সে.মি..। শাহিল কত বেশি লাফিয়েছে।
৩.৬৩
130
৫ থেকে কত বিয়োগ করলে ২.১৭২ পাব দেখি।
২.৮২৮
131
৪.১৫ থেকে ২.৬৪৭ বিয়োগফলের সঙ্গে কত যোগ করলে ১০ পাব দেখি।
৮.৪৯৭
132
ইছামতী নদীর পাড়ের একটি অংশ বাঁধাই করতে ৪০ জন শ্রমিকের ৩৫ দিন সময় লাগে। ২৮ দিনের মধ্যে ওই অংশ বাঁধাতে কতজন শ্রমিক লাগবে হিসাব করি।
৫০
133
রাজীব, দেবাঙ্গনা, মাসুম ও তাজমীরা ৬ দিনে ১৫০টি অংম করতে পারে। হিসাব করে দেখি প্রত্যেকে প্রতিদিন সমপরিমাণ অঙ্ক করলে রাজীব ও তাজমীরা কত দিনে ২৫০ টি অঙ্ক করতে পারবে।
২০
134
২ জন এক দিনে একটি দরজার ১/৩ অংশ পালিশ করতে পারে। ২ দিনে দরজার ২/৩ অংশ পালিশ করতে হলে কতজন লাগবে হিসাব করি।
135
৫০০ জন ছাত্রের মিড-ডে মিলের জন্য ১ সপ্তাহে ১৭৫ কিগ্রা. চাল লাগে। ৭৫ কিগ্রা. চাল খরচ করার পর ৪০০ জন ছাত্রের বাকি চালে কত দিন চলবে হিসাব করি।
136
৩৬০ বিঘা জমি ২০ দিনে চাষ করতে ৪টি ট্রাক্টর লাগে। ১৮০০ বিঘা জমি ১০ দিনে চাষ করতে হলে কটি ট্রাক্টর লাগবে হিসাব করি ।
৪০
137
একটি মেলায় ১২টি জেনারেটর দৈনিক ৬ ঘণ্টা চালালে ৭ দিনে মজুত তেল খরচ হয়। দৈনিক ৪ ঘণ্টা চালালে ৯ দিনে ওই মজুত তেলে কটি জেনারেটর চালানো যাবে হিসাব করি।
১৪
138
১৫টি ভ্যান ৪০ মিনিটে ৭৫ কুইন্ট্যাল সবজি টানতে পারে। ২০টি ভ্যান ১০০ কুইন্ট্যাল সবজি টানতে কত সময় নেবে হিসাব করি।
৪০
139
হোস্টেলে ২০ জন ছাত্রের ৩০ দিনের জন্য ১৫০ কিগ্রা. আটা মজুদ রাখা আছে। কিন্তু ৩০ কিগ্রা. আটা নষ্ট হয়ে গেছে ও ৫ জন ছাত্র বাড়ি চলে গেছে। বাকি আটায় অবশিষ্ট ছাত্রের কত দিন চলবে হিসাব করি।
৩২
140
দুটি সংখ্যার যোগফল ৮২৯৪৫১৯৫; একটি সংখ্যা ৬৯১০০২৭৮ হলে অপর স্যংখাটি কত হিসাব করি।
১৩৮৪৪৯১৭
141
দুটি সংখ্যার বিয়োগফল ২৮৩৫১০৩৬; একটি সংখ্যা ৩০৫২৯১৭৯ হলে অপর সংখ্যাটি কত হিসাব করি।
২১৭৮১৪৩
142
বকুলতলার একটি কারখানায় গতবছরে ৭৫২১২০০ টাকা আয় হয়েছিল। এবছর আরও ৩২৫০৩২৫ টাকা আয় হলে দু-বছরে মোট কত টাকা আয় হলো হিসাব করি।
১০৭৭১৫২৫
143
দুটি সংখ্যার গুণফল ১৫০৫০৪৯০; একটি সংখ্যা ৫ হলে অপরটি কত দেখি।
৩০১০০৯৮
144
সমীরবাবু সম্পত্তি বিক্রি করে ৩৫৬২৯৮৫০ টাকা পান। তিনি সেই টাকা থেকে ১০০৬২০০০ টাকা স্ত্রীকে, ১৩০৫০০০০ টাকা তিন ছেলেমেয়েদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলেন। বাকি টাকা গ্রামের স্কুল তৈরিতে দান করলেন। হিসাব করে দেখি- তিনি প্রতি ছেলেমেয়েকে কত টাকা দিলেন।
৪৩৫০০০০
145
সমীরবাবু সম্পত্তি বিক্রি করে ৩৫৬২৯৮৫০ টাকা পান। তিনি সেই টাকা থেকে ১০০৬২০০০ টাকা স্ত্রীকে, ১৩০৫০০০০ টাকা তিন ছেলেমেয়েদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলেন। বাকি টাকা গ্রামের স্কুল তৈরিতে দান করলেন। হিসাব করে দেখি- তিনি গ্রামের বিদ্যালয় তৈরিতে কত টাকা দান করলেন।
১২৫১৭৮৫০
146
একটি শহরের লোকসংখ্যা দুই কোটি আটানব্বই লক্ষ বাহাত্তর হাজার ছয়শো। এদের মধ্যে পুরুষ ১২৫০০৫০০ জন ও মহিলা ৮৮৭২৪৩৫ জন হলে, শিশুদের সংখ্যা কত হিসাব করি।
৮৪৯৯৬৬৫
147
২৩৪৫৬৭ এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল ৮৩৫ দ্বারা বিভাজ্য হবে দেখি।
৬৮
148
একটি সংস্থা একজন চিত্রকরের আঁকা দুটি ছবি কিনেছেন যথাক্রমে ৯০০০০০ টাকা ও ২০০০০০০ টাকায় এবং আর একজন চিত্রকরের আঁকা দুটি ছবি কিনেছেন যথাক্রমে ৩০২১৬৩৬ টাকা ও ১৭৬১০৮৪ টাকায়। চারটি ছবি কিনতে ওই সংস্থা মোট কত টাকা খরচ করেছে দেখি।
৭৬৮২৭২০
149
কোনো একটি দেশের ক্ষেত্রফল প্রায় ৩২৮৭২৬৩ বর্গকিলোমিটার। এর মধ্যে বনভূমি প্রায় ৭৫৪৭৪০ বর্গকিলোমিটার ও নদী অববাহিকা ২৫০৩০০০ বর্গকিলোমিটার জুড়ে। বনভূমি ও নদী অববাহিকা বাদে বাকি অংশের ক্ষেত্রফল কত দেখি।
২৯৫২৩
150
আজ বাবা ১০ লিটার খাবার জল কাছের টিউবয়েল থেকে এনেছেন। মা ১/৫ অংশ জলে রান্না করলেন। বাকি জলের ১/৪ অংশ জল খাওয়ার পরে এখনও কত জল পড়ে আছে হিসাব করি।
151
একটি বালতিতে ১/২ লিটার জল ধরে। এনরকম ৭টি বালতিতে কত লিটার জল ধরে হিসাব করি।
৭/২
152
অখিলবাবু অবসর গ্রহণের পর তার সম্পত্তির ১/৪ অংশ পাড়ার লাইব্রেরিতে দান করেন। বাকি সম্পত্তির ১/৬ অংশ স্ত্রীকে দেন। বাকি অংশ দুই ছেলের মধ্যে সমান ভাগে ভাগ করে। হিসাব করি দেখি অখিলবাবু স্ত্রীকে কত অংশ সম্পত্তি দিলেন।
১/৮
153
অখিলবাবু অবসর গ্রহণের পর তার সম্পত্তির ১/৪ অংশ পাড়ার লাইব্রেরিতে দান করেন। বাকি সম্পত্তির ১/৬ অংশ স্ত্রীকে দেন। বাকি অংশ দুই ছেলের মধ্যে সমান ভাগে ভাগ করে। হিসাব করি দেখি অখিলবাবু দুই ছেলের প্রত্যেককে কত অংশ সম্পত্তি দিলেন।
৫/১৬
154
১৫০ টাকার ১/২ অংশ থেকে কত টাকা নিলে ৩০ টাকা পড়ে থাকবে।
৪৫
155
৬/৭ এর ৩ গুণের সাথে কত যোগ করলে ২৬/৭ হবে?
৮/৭
156
শহরের একটা অনুষ্ঠানে প্রথম বছর ১৪০০ জন দর্শক এসেছিলেন। পরের বছর দর্শক সংখ্যা প্রথম বছরের চেয়ে ৭/১০ অংশ বেড়ে গেল। পরের বছরে মোট কতজন দর্শক এসেছিলেন হিসাব করি।
২৩৮০
157
রমার কাছে যতগুলি স্ট্যাম্প আছে তার ২/৩ অংশ আমাকে দিল। রমা যদি ১৮টি স্ট্যাম্প আমাকে দেয় তবে রমার কাছে কতগুলি স্ট্যাম্প ছিল হিসাব করি।
২৭
158
রাজিয়া তার টাকার ২/৫ অংশ দেবনাথকে ও ৩/১০ অংশ সুনিতাকে দেওয়ার পরে তার কাছে ১৮০ টাকা রইল। প্রথমে রাজিয়ার কাছে কত টাকা ছিল হিসাব করি।
৬০০
159
৫০/৩ মিটার লম্বা ফিতের ৩/৮ অংশ কেটে নিয়ে তাকে সমান ৫টি ভাগে কাটলে একটি টুকরোর দৈর্ঘ্য কী পাব হিসাব করি।
৫/৪
160
জানালার পর্দা তৈরির জন্য বাবা ১২৭/১০ মিটার লম্বা পর্দার কাপড় কিনে আনলেন। কিন্তু বাড়িতে ৫৩/৫ মিটার লম্বা পর্দার কাপড় ছিল। তিনটি জানালার প্রতি পর্দায় ৪৫/৬ মিটার লম্বা কাপড় লাগল। এখনও আরও কত মিটার লম্বা পর্দার কাপড় পড়ে আছে হিসাব করি।
১৯/৫
161
আজ আমার ঠাকুরমা অনেকটা কুলের আচার তৈরি করলেন। তিনি সেই আচারের ৪/৭ অংশ কাচেঁর শিশিতে ভরতি করে তুলে রাখলেন এবং বাকিটা আমাদের ৬ জনের মধ্যে সমান ভাগে ভাগ করি দিলেন। হিসাব করে দেখি আমরা প্রত্যেকে মোট আচারের কত অংশ পেলাম।
১/১৪
162
মেহবুব ও তার দল ঠিক করেছে ৩৩ দিনে ৩৭১/১৫ কি.মি.. রাস্তা তৈরি করবেন। তাঁরা প্রতিদিন ১১/১৫ কি.মি.. করে ২৫ দিন রাস্তা তৈরি করলেন। এবার ঠিক সময়ে বাকি কাজ শেষ করতে হলে তাঁদেরকে বাকি দিনের প্রতিদিন কতটুকু করে রাস্তা তৈরি করতে হবে?
৪/৫
163
৫ এর সঙ্গে ৩/৭ যোগ করে যোগফলকে ১৪/৩ দিয়ে গুণ করি। এবার এই গুণফলকে ৪০/৯ দিয়ে ভাগ করে ভাগফলটি ৪২/৫ থেকে বিয়োগ করি ও বিয়োগফল কী পেলাম হিসাব করে লিখি।
২৭/১০
164
মিঠু ৪টি খাতা কিনবে। ১টি খাতার দাম ১২.৭৫ টাকা হলে মিঠুকে কত টাকা জোগাড় করতে হবে হিসাব করি।
৫১
165
রোজিনাবিবি তাঁর জমির ০.৩৫ অংশে বাড়ি করেছেন ও বাকি অংশের ০.২ অংশে ফুলের চাষ করছেন। তিনি তার জমির কত অংশে ফুলের চাষ করেছেন হিসাব করি।
০.১৩
166
আমার কাছে ১৫০ টাকা আছে। আমার টাকার ০.৩ অংশ দিয়ে খাতা কিনলাম এবং আমার টাকার ০.৪ অংশ দিয়ে গল্পের বই কিনলাম। এখন আমার কাছে কত টাকা পড়ে আছে হিসাব করি।
৪৫
167
আজ আমরা মোটরগাড়িতে ৯৪.৫ কি.মি. পথ যাব। এক কিলোমিটার যেতে ঐ মোটরগাড়ির ০.০৭৮ লিটার পেট্রোল খরচ হয়। হিসাব করে দেখি আমাদেও মোট কত লিটার পেট্রোল দরকার।
৭.৩৭
168
আলিশার দাদা বাড়ি থেকে সাইকেলে চেপে শিবপুর লঞ্চ ঘাটে পৌঁছাতে ১.৪ ঘণ্টা সময় নিল। যদি সে ঘণ্টায় ১১.৫ কি.মি.. বেগে সাইকেল চালায় তবে আলিশাদের বাড়ি থেকে শিবপুর লঞ্চঘাট কত দূরে হিসাব করি।
১৬.১০
169
মা আমাকে ২.৫ কিগ্রা. ডাল কিনে আনতে বললেন। ১ কিগ্রা. ডালের দাম ৬২.৫০ টাকা হলে কত টাকা নিয়ে দোকানে যাব হিসবা করি।
১৫৬.২৫
170
একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা ১৪.৪ সে.মি..। ঐ সমবাহু ত্রিভুজের ১টি বাহুর দৈর্ঘ্য কত সে.মি.. তা দশমিক সংখ্যায় লিখি।
৪.৮০
171
আজ আমি দাদার সাথে মাছের বাজারে গেছি। দাদা ৮৭৭.৫০ টাকা দিয়ে মাছ কিনল। ১ কিগ্রা. মাছের দাম ১৭৫.৫০ টাকা হলে, দাদা কত কেজি মাছ কিনল হিসাব করি।
172
উন্নিষা খাতুনের বাড়িতে ৩০.৬ মিটার কাপড় আছে। ওই কাপড় দিয়ে ফ্রক তৈরি করবেন। প্রতিটি ফ্রকের জন্য যদি ১.৭ মিটার কাপড় লাগে, তবে উন্নিষা খাতুন কতগুলি ফ্রক তৈরি করবেন হিসাব করি।
১৮
173
বাড়িতে ৪৮ লিটার খাবার জল আছে। ওই জল সমান মাপের খালি বোতলে ভরতি করছি। যদি প্রতি বোতলে ১.২ লিটার জল ধরে তবে ওই জল কতগুলি খালি বোতলে ঢালতে পারব হিসাব করি।
৪০
174
১৫.৭৭ মিটার লম্বা বাঁশের ২.২৫ অংশ বাদ দিয়ে বাকি অংশকে সমান ৪ ভাগে ভাগ করলে প্রতিভাগের দৈর্ঘ্য কত হবে হিসাব করি।
৩.৩৮
175
আমাদের বাড়ি থেকে স্কুলের দুরত্ব ২০.৪ কি.মি.। ঘণ্টায় ১০.২ কি.মি. বেগে সাইকেল চালিয়ে কত সময়ে স্কুলে পৌঁছাব হিসাব করি।
176
একইরকম ৪টি বিস্কুটের প্যাকেটের ওজন ১২.৬ গ্রাম হলে, ১টি প্যাকেটের ওজন কত হবে হিসাব করি।
৩.১৫
177
আমাদের শ্রেণিতে মোট ছাত্রছাত্রীর ০.২৩ অংশ ছাত্রী আছে। আমাদের শ্রেণিতে মোট ছাত্রছাত্রীর শতকরা কত জন ছাত্রী পড়ে হিসাব করি।
২৩
178
আজ রজত স্কুলে যাওয়ার সময়ে মোট পথের ০.২৫ অংশ হেঁটে ও বাকি অংশ রিকশায় গেল। রজত মোট পথের শতকরা কত ভাগ পথ রিকশায় গেল হিসাব করি।
৭৫
179
শেফালিদের বাগানের একটি আম গাছে গত বছরে ২০০টি আম ফলেছিল। এবছরে ওই গাছে ৪৮০টি আম ফলেছে। গত বছরের তুলনায় এবছরে শতকরা কত ভাগ বেশি আম ফলেছে হিসাব করি।
১৪০
180
আমাকে দাদু মেলায় যাওয়ার জন্য ৫০ টাকা দিলেন। আমি সেই টাকার ৭০% মেলায় খরচ করলাম ও বাকি টাকা জমানোর ভাঁড়ে ফেলে দিলাম। হিসাব করে দেখি কত টাকা মেলায় খরচ করলাম।
৩৫
181
আমাকে দাদু মেলায় যাওয়ার জন্য ৫০ টাকা দিলেন। আমি সেই টাকার ৭০% মেলায় খরচ করলাম ও বাকি টাকা জমানোর ভাঁড়ে ফেলে দিলাম। হিসাব করে দেখি কত টাকা ভাঁড়ে জমা রাখলাম।
১৫
182
এবছরের অঙ্ক পরীক্ষায় আমাদের ক্লাসের ৬০% ছাত্রছাত্রী ৮০ এর বেশি নম্বর পেয়েছে। আমাদের ক্লাসের মোট ছাত্রছাত্রী ৫০ জন হলে কতজন ছাত্রছাত্রী ৮০ এর বেশি নম্বর পেয়েছে হিসাব করি।
৩০
183
আয়েশা ১৭টি স্ট্যাম্প আমাকে দিল। বলল আমি তোমাকে আমার মোট স্ট্যাম্পের ২০% স্ট্যাম্প দিয়েছি। ১৭টি স্ট্যাম্প আয়েশার মোট স্ট্যাম্পের ২০% হলে, আয়েশার কাছে মোট কতগুলি স্ট্যাম্প আছে হিসাব করি।
৮৫
184
১৫টি লজেন্সের মধ্যে ৩টি লজেন্স নিলাম। মোট লজেন্সের শতকরা কতটি লজেন্স নিলাম দেখি।
২০
185
২৪টি কুলের মধ্যে ৬টি কুল পচে গেছে। মোট কুলের শতকরা কত কুলটি পচে গেছে দেখি।
২৫
186
আজ আমাদের ক্লাসে ৭ জন ছাত্রছাত্রী অনুপস্থিত। ক্লাসে মোট ছাত্রছাত্রী ৩৫ জন। আজ মোট ছাত্রছাত্রীর শতকরা কতজন স্কুলে এসেছে হিসাব করি।
৮০
187
৫৫ মিটার লম্বা বাঁশের ১১ মিটার কাদা ও জলের নীচে আছে। বাঁশটির শতকরা কত ভাগ কাদা ও জলের উপরে আছে হিসাব করি।
৮০
188
আমাদেও চ্যাটার্জি পাড়ার লাইব্রেরিতে ২১০০ টি গল্পের বই আছে। যত গল্পের বই আছে তার ৩০% গল্পের বই আরও কেনা হলো। হিসাব করে দেখি আরও কতগুলি বই কেনা হলো .
৬৩০
189
আমাদেও চ্যাটার্জি পাড়ার লাইব্রেরিতে ২১০০ টি গল্পের বই আছে। যত গল্পের বই আছে তার ৩০% গল্পের বই আরও কেনা হলো। হিসাব করে দেখি এখন লাইব্রেরিতে মোট গল্পের বই কতগুলি হলো।
২৭৩০
190
আজ সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে। তাই আলমদের স্কুলে মোট ছাত্রছাত্রীর মাত্র ২০% ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে। আলমদের স্কুলের মোট ছাত্রছাত্রী ১২৩০ জন হলে আজ কতজন স্কুলে উপস্থিত হয়েছে হিসাব করে দেখি।
২৪৬
191
আজ আমি নিজে কমলালেবুর সরবত তৈরি করব। ৩০০ মিলিলিটার কমলালেবুর সরবত তৈরি করতে সরবতের ১৮% কমলালেবুর রস দিতে হলো। কত মিলিলিটার কমলালেবুর রস দিলাম হিসাব করি।
৫৪
192
শোভন এবছরে জমিতে জৈবসার ব্যবহার করায় ধানের ফলন গতবছরের তুলনায় ২৫% বেড়েছে। গতবছরে ১২ কুইন্ট্যাল ধান ফললে এবছর কত কুইন্ট্যাল ধান ফলেছে হিসাব করি।
১৫
193
রসুলপুর গ্রামের জনসংখ্যা গত বছরের তুলনায় ১২% বেড়েছে। আগে ঐ গ্রামের জনসংখ্যা ৭৭৫ জন হলে, এখন জনসংখ্যা কত হয়েছে হিসাব করি।
৮৬৮
194
এবছরে আমাদের স্কুলের ৮০জন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। যদি ৬৫% ছাত্রছাত্রী পাশ করে তবে হিসাব করে দেখি কতজন ছাত্রছাত্রী এবছরে মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছে।
৫২
195
এক বিশেষ ধরণের পিতলে ৭০% তামা ও বাকিটা দস্তা আছে। ২০ কিগ্রা. এইরকম পিতল তৈরি করতে কত কিগ্রা. দস্তা লাগবে হিসাব করে দেখি।
196
চিনির দাম বেড়ে যাওয়ায় আমরা ঠিক করেছি এষনকার থেকে ৫% চিনি ব্যবহার কমাব। এখন প্রতিদিন আমরা ৩৫৫ গ্রাম চিনি ব্যবহার করি। কমানোর পর প্রতিদিন চিনি কতগ্রাম ব্যবহার করব।
৩৩৭.২৫
197
চিনির দাম বেড়ে যাওয়ায় আমরা ঠিক করেছি এষনকার থেকে ৪% চিনি ব্যবহার কমাব। এখন প্রতিদিন আমরা ৬২৫ গ্রাম চিনি ব্যবহার করি। কমানোর পর প্রতিদিন চিনি কতগ্রাম ব্যবহার করব।
৬০০
198
অনিলবাবু তার মাসিক আয়ের ২২% বাড়িভাড়া দেন। যদি অনিলবাবু প্রতি মাসে ১৮৭০ টাকা বাড়িভাড়া দেন তবে অনিলবাবু মাসিক আয় কত হিসাব করি।
৮৫০০
199
ইয়াসমীন খাতুন তাঁর মোট চাষের জমির ৫৫% জমিতে পাট চাষ করেন। তিনি যদি ১১ বিঘা জমিতে পাট চাষ করেন, তবে ইয়াসমীন খাতুনের মোট চাষের জমি কত আছে হিসাব করি।
২০
200
আমাদের পরিবারে মোট মাসিক খরচের ৪৭৫০ টাকা খাওয়ার জন্য ব্যয় হয় এবং অন্যান্য খরচ হয় ৫৯০০ টাকা। যদি খাওয়ার খরচ ১০% বাড়িয়ে অন্যান্য খরচ ১৬% কমানো হয় তাহলে মোট মাসিক খরচ কত টাকা কমবে হিসাব করি।
৪৬৯